আপনি পড়ছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা লঙ্ঘন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহাপরিচালক বলেন, এবারের নির্বাচনে সারা দেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগরের চারটি জোনের ৩৬ থানায় অবস্থিত ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় নতুন প্রযুক্তির ব্যবহার তুলে ধরে তিনি বলেন, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একটি ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হবে।

কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বাহিনী আগের চেয়ে বেশি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র, সরঞ্জাম বা দায়িত্ব সংক্রান্ত ছবি ও ভিডিও প্রচার না করার নির্দেশ দেন মহাপরিচালক। তিনি বলেন, এসব তথ্য প্রকাশ শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো দলের নন, আপনারা দেশের জনগণের প্রতিনিধি। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আপনাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’, সমন্বিত নিরাপত্তা প্রতিক্রিয়া ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সদস্য নির্বাচন, প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে।

মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, আনসার ও ভিডিপির আধুনিকায়ন ও পেশাদারিত্ব এবারের জাতীয় সংসদ নির্বাচন এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাপনায় একটি ইতিবাচক ও অনুসরণযোগ্য উদাহরণ সৃষ্টি করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.