হোয়াটসঅ্যাপের এআই নীতি নিয়ে মেটাকে সতর্ক করল ইইউ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপ থেকে তৃতীয় পক্ষের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট বাদ দেওয়ায় মেটাকে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন। সোমবার সংস্থাটি মেটাকে তাদের প্রাথমিক পর্যবেক্ষণের কথা জানিয়ে বলেছে, এই পদক্ষেপ ইইউর প্রতিযোগিতা বিধি লঙ্ঘন করতে পারে এবং দ্রুত বর্ধনশীল এআই বাজারের প্রতিযোগিতার ক্ষতি করতে পারে।

ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মেটার নীতি পরিবর্তনের ফলে প্রতিযোগীরা সাধারণ বা জেনারেল পারপাস এআই অ্যাসিস্ট্যান্টের বাজারে প্রবেশ বা সম্প্রসারণে বাধার মুখে পড়তে পারে। তদন্ত চলাকালীন এই বর্জন নীতি বাতিল করতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্রাসেলস।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো প্রধান পণ্যগুলোর মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা তাদের নিজস্ব এআই টুল ‘মেটা এআই’ সরবরাহ করে থাকে।
কমিশনের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে মেটা তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশনের শর্তাবলিতে একটি আপডেট ঘোষণা করে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের সঙ্গে তৃতীয় পক্ষের এআই অ্যাসিস্ট্যান্টের যোগাযোগ বা প্রবেশের পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়। জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে একমাত্র এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধু ‘মেটা এআই’ চালু রয়েছে।
ইউরোপীয় কমিশন প্রাথমিকভাবে মনে করছে, এই আচরণ ইইউর অ্যান্টিট্রাস্ট বা বিশ্বাসভঙ্গ বিরোধী বিধির লঙ্ঘন। তদন্তের এই পর্যায়ে কমিশন মনে করে, বিশেষত হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনজিউমার কমিউনিকেশন অ্যাপ্লিকেশনের বাজারে ইউরোপীয় ইকনোমিক এরিয়াতে মেটা সম্ভবত আধিপত্য বিস্তারকারী অবস্থানে রয়েছে।
সংস্থাটির প্রাথমিক ধারণা, তৃতীয় পক্ষের এআই অ্যাসিস্ট্যান্টগুলোকে হোয়াটসঅ্যাপে প্রবেশের অনুমতি না দিয়ে মেটা তাদের এই আধিপত্যের অপব্যবহার করতে পারে। কমিশনের মতে, মেটার এমন আচরণ বাজারে প্রবেশের বাধা সৃষ্টি করতে পারে এবং এআই অ্যাসিস্ট্যান্ট বাজারের ছোট প্রতিযোগীদের কোণঠাসা করে ফেলতে পারে।
কমিশনের উদ্বেগের জবাব দেওয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ মেটার হাতে রয়েছে। মেটার বক্তব্য শোনার পর যদি ইউরোপীয় কমিশন মনে করে যে আইনি শর্তগুলো পূরণ হয়েছে, তবে তারা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। তবে এমন সিদ্ধান্ত মামলার চূড়ান্ত ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না।
ক্লিন, জাস্ট অ্যান্ড কম্পিটিটিভ ট্রানজিশন বিষয়ক ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকদের জন্য অবিশ্বাস্য উদ্ভাবন নিয়ে আসছে এবং এর অন্যতম হলো এআই অ্যাসিস্ট্যান্টের উদীয়মান বাজার। আমাদের অবশ্যই এই প্রাণবন্ত ক্ষেত্রে কার্যকর প্রতিযোগিতা রক্ষা করতে হবে। এর অর্থ হলো, আমরা প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের আধিপত্যের অবৈধ ব্যবহার করে অন্যায্য সুবিধা নিতে দিতে পারি না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.