আপনি পড়ছেন

১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। রোববার তেল আবিবের এমন সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব, কুয়েত ও কাতার। মুসলিম বিশ্বের এই দেশগুলো ইসরায়েলের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো
পাকিস্তান, সৌদি আরব, কুয়েত ও কাতারের পতাকা

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যৌথভাবে পশ্চিম তীরের ভূমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাবটি পেশ করেন। চ্যানেল সেভেন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত এই পদক্ষেপের আওতায় আগে স্থগিত থাকা ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে। পাশাপাশি জর্ডান আমলের পুরোনো আইন বাতিল করা হবে এবং কয়েক দশক ধরে গোপন রাখা ভূমির নথিপত্র উন্মুক্ত করা হবে।

ফিলিস্তিনিরা মনে করছেন, এই আইনি ও প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরকে নিজেদের অংশ করে নেওয়ার পথ প্রশস্ত করছে। তাদের আশঙ্কা, এর ফলে ভবিষ্যতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথটি একেবারেই অসম্ভব হয়ে পড়বে।

পাকিস্তান সোমবার ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে এবং তেল আবিবের ‘দায়মুক্তি’ শেষ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘ইসরায়েলি দখলদার শক্তির দ্বারা অধিকৃত পশ্চিম তীরের এলাকাগুলোকে তথাকথিত রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তর এবং অবৈধ বসতি সম্প্রসারণের সর্বশেষ প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।’

বিবৃতিতে ইসলামাবাদ আরও উল্লেখ করে যে, এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। দেশটির মতে, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে ক্রমাগত অবজ্ঞা করে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা এই অঞ্চলে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে নস্যাৎ করছে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘ইসরায়েলি দায়মুক্তি শেষ করতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে সৌদি আরব ও কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অধিকৃত পশ্চিম তীরে নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনার তারা নিন্দা জানায়। রিয়াদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।’ সৌদি আরব সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের অবৈধ পদক্ষেপ দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

অন্যদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘বাতিল ও অকার্যকর’ হিসেবে অভিহিত করেছে। কুয়েতের বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ব্যতীত অন্য কোনো সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য।’ কুয়েত আরও জানায়, অধিকৃত পশ্চিম তীরের কোনো ভূমি সংযুক্ত করার যে কোনো সিদ্ধান্ত অবৈধ বলে গণ্য হবে। এর আগে কাতারও ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের অধিকার হরণের অবৈধ পরিকল্পনার অংশ হিসেবে আখ্যায়িত করেছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে। আদালতের পক্ষ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব অবৈধ বসতি খালি করার আহ্বান জানানো হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরুর পর পশ্চিম তীরেও ইসরায়েলি তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.