আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করার ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ওই এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ বিস্তারের পথ তৈরি করবে বলে সংস্থাটি সতর্ক করেছে।

পশ্চিম তীরের ভূমি দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দায় জাতিসংঘ
অ্যান্তোনিও গুতেরেস

সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ২০২৫ সালের মে মাসের মন্ত্রিসভার সিদ্ধান্তের পর গত ১৫ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের ‘সি’ এলাকায় ভূমি নিবন্ধন প্রক্রিয়া পুনরায় শুরু করার যে সিদ্ধান্ত ইসরায়েলি সরকার নিয়েছে, মহাসচিব তার নিন্দা জানিয়েছেন।

ডুজারিক বলেন, ‘এ ধরনের পদক্ষেপ এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি কেবল অস্থিতিশীলতাই বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী এটি বেআইনি।’

পশ্চিম তীরের ফিলিস্তিনি জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব ইসরায়েলি সরকার অনুমোদন করার পরদিন জাতিসংঘের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রস্তাবটি পেশ করেছিলেন।

ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন। তারা মনে করেন, এর মাধ্যমে ভূখণ্ডের বিশাল অংশ কার্যত ইসরায়েলের দখলে চলে যাবে, যা জাতিসংঘের সমর্থিত দ্বি-রাষ্ট্র সমাধানকে নস্যাৎ করবে।

ইসরায়েলকে অবিলম্বে এসব পদক্ষেপ বাতিল করার আহ্বান জানিয়ে গুতেরেস সতর্ক করেন, ‘মাঠপর্যায়ের বর্তমান পরিস্থিতি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।’

সংবাদ সম্মেলনে ডুজারিক আরও বলেন, ‘মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে সব ইসরায়েলি বসতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থার কোনো আইনি বৈধতা নেই। এগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর চরম লঙ্ঘন।’

তিনি জানান, স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান টিকিয়ে রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.