ইইউর প্রতিরক্ষা তহবিলে যুক্ত হলো আরও ৮ দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যৌথ প্রতিরক্ষা ক্রয় ও শিল্প উৎপাদন বাড়াতে মাল্টি বিলিয়ন ইউরোর ঋণ কর্মসূচি ‘সেফ’ (সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ)-এর আওতায় নতুন ধাপের তহবিল অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিল। এই সিদ্ধান্তের মাধ্যমে জোটটির আরও আটটি সদস্য রাষ্ট্রকে এই বিশাল সহায়তার আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার ইইউ কাউন্সিল এ তথ্য নিশ্চিত করে। গত ১৭ ফেব্রুয়ারি ইইউ রাষ্ট্রদূতদের ছাড়পত্রের পর এস্তুনিয়া, গ্রিস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া ও ফিনল্যান্ডকে নিয়ে দ্বিতীয় ধাপের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় কমিশন দেশগুলোর জাতীয় প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ইতিবাচকভাবে মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, স্পেন, ক্রোয়েশিয়া, গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন, পর্তুগাল ও রোমানিয়ার পরিকল্পনা অনুমোদন করা হয়েছিল।
সেফ হলো ইইউর একটি আর্থিক ব্যবস্থা, যা যৌথ ক্রয়ের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা শিল্প উৎপাদনে বিনিয়োগে সহায়তা করে। এর লক্ষ্য হলো ইউরোপীয় প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পখাতে জরুরি এবং বড় আকারের বিনিয়োগ নিশ্চিত করা, যাতে উৎপাদন সক্ষমতা বাড়ে এবং যথাসময়ে প্রতিরক্ষা সরঞ্জাম পাওয়া যায়।
এই ব্যবস্থার আওতায় ইইউ সদস্য রাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ড) দেশগুলো সর্বোচ্চ ১৫০ বিলিয়ন ইউরো (প্রায় ১৮০ বিলিয়ন ডলার) ঋণ ব্যবহার করে যৌথ ক্রয়ে অংশ নিতে পারবে। এই দেশগুলো একে অপরের শিল্পখাত থেকেও যৌথভাবে কেনাকাটা করতে পারবে।
এছাড়া কানাডাকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে একটি দ্বিপাক্ষিক চুক্তির অনুমোদন দিয়েছে কাউন্সিল। এর ফলে কানাডা ও দেশটির কোম্পানিগুলো সেফ কর্মসূচির আওতায় কেনাকাটায় অংশ নিতে পারবে। কানাডাই হবে প্রথম অ-ইউরোপীয় দেশ, যারা এই কার্যক্রমে অংশ নিচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.