কাতার ও সৌদির ১ বিলিয়ন করে, ট্রাম্পের শান্তি বোর্ডে বিপুল অর্থ সহায়তার ঘোষণা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ‘গাজা শান্তি বোর্ডে’ ৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উপসাগরীয় দেশগুলো। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় আর্থিক সহায়তার পাশাপাশি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন বিশ্বনেতারা।

শান্তি বোর্ডের এই প্রথম বৈঠকে কাতার এবং সৌদি আরব প্রত্যেকে ১ বিলিয়ন ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কুয়েতও আগামী বছরগুলোতে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এই বোর্ডের মাধ্যমে গাজার জন্য অতিরিক্ত ১ দশমিক ২ বিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, ‘দোহা গাজার যুদ্ধে মধ্যস্থতা প্রচেষ্টার প্রথম দিন থেকেই যেমন প্রতিশ্রুতিবদ্ধ ছিল, ঠিক তেমনি শান্তি বোর্ডের প্রতিও তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব একটি ন্যায্য ও স্থায়ী সমাধান অর্জন করা। আমরা আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি বোর্ড কোনো বিলম্ব না করে ২০ দফা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নকে এগিয়ে নেবে।’ শেখ মোহাম্মদ জানান, কাতার জাতিসংঘের অংশীদার হিসেবে গাজায় মানবিক সমন্বয় অব্যাহত রাখবে এবং শান্তি বোর্ডে ১ বিলিয়ন ডলার সহায়তা দেবে। এর মাধ্যমে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং নিরাপত্তা নিয়ে ইসরায়েলের শঙ্কাও দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের শান্তি বোর্ডের লক্ষ্য পূরণে আগামী বছরগুলোতে ১ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। জুবায়ের বলেন, ‘আমরা শান্তি বোর্ডের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করে সমগ্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য অর্জনের জন্য আগামী কয়েক বছরে আমরা ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহ ফিলিস্তিনিদের প্রতি তার দেশের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাসহ শান্তি অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে কুয়েত ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান জানান, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আবুধাবি গাজার ফিলিস্তিনিদের প্রায় ৩ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। এখন শান্তি বোর্ডের মাধ্যমে গাজাকে সহায়তা করার জন্য আরও ১ দশমিক ২ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিচ্ছে তারা।
এ ছাড়া বাহরাইনের বাদশা হামাদ বিন ঈসা আল খলিফা জানান, তার দেশ শান্তি বোর্ডের কার্যক্রম ও প্রশাসনে তহবিল প্রদান করেছে। গাজা উপত্যকার জন্য একটি কার্যকর সরকারি ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করতেও তারা প্রস্তুত আছেন।
বৃহস্পতিবারের এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য কোটি কোটি ডলারের অনুদানের ঘোষণা দেন। তিনি জানান, নতুন এই সংস্থাটিতে যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে।
মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, শান্তি বোর্ডে কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত সম্মিলিতভাবে ৭ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.