আপনি পড়ছেন

তুরস্ক আশা করে, কোনো সামরিক অভিযান বা যুদ্ধের প্রয়োজন ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরান একটি ‘প্রকৃত আলোচনা’য় পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই আশাবাদ ব্যক্ত করেছেন।

যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র-ইরানের ‘ফলপ্রসূ আলোচনা’ চায় তুরস্ক
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

বৃহস্পতিবার আনাদোলু ও টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘আমাদের ইচ্ছা হলো সামরিক অভিযান বা যুদ্ধের কোনো প্রয়োজন হবে না এবং পক্ষগুলো এখানে সত্যিকার অর্থেই একটি সমঝোতায় পৌঁছাবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে যোগ দেওয়ার ঠিক পরেই তিনি এ মন্তব্য করেন। ওই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা গাজার পুনর্গঠন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।

ফিদান বলেন, ‘আপনারা জানেন, এটি এমন একটি বিষয় যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইস্তাম্বুলে শুরু হওয়া প্রক্রিয়ার ফলে আমেরিকান ও ইরানিরা আবার কথা বলা শুরু করেছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

তিনি উল্লেখ করেন, ইস্তাম্বুলে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টার পর দুই পক্ষ দুবার বৈঠক করেছে—একবার ওমানের রাজধানী মাস্কাটে এবং একবার সুইজারল্যান্ডের জেনেভায়। আলোচনার গতিপথ মূল্যায়নের জন্য তিনি ওয়াশিংটনেও একটি পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূলত আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে। আমরা আশা করি তারা একটি ফলাফলে পৌঁছাবে, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে।’

তিনি উল্লেখ করেন, মধ্যস্থতাকারী হিসেবে ওমানের অংশগ্রহণ এবং আমেরিকান ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ অতীতের চেয়ে অনেক বেশি গঠনমূলক হয়েছে। তিনি আরও বলেন, ‘বর্তমান আলোচনা থেকে আমার ধারণা হলো—ওমানি মধ্যস্থতাকারী, যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, পক্ষগুলো অভূতপূর্ব ইতিবাচক সংকেত দিচ্ছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু সুনির্দিষ্ট বিষয় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে।’

একই সময়ে তিনি সতর্ক করে দেন যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিদান বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে সামরিক তত্পরতাও বৃদ্ধি পেয়েছে। এই সামরিক কর্মকাণ্ড চলমান আলোচনার ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে, নাকি পূর্বপরিকল্পিত কোনো সামরিক অভিযানের প্রস্তুতি—তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

উৎসাহব্যাঞ্জক কূটনৈতিক সংকেত সত্ত্বেও প্রক্রিয়াটি একটি নাজুক পর্যায়ে রয়েছে বলে জোর দেন ফিদান। তিনি বলেন, ‘এটি কীভাবে বাস্তবে রূপ নেবে, কখন ঘটবে, পক্ষগুলো এটিকে কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিভঙ্গি তাদের পরবর্তী পদক্ষেপগুলোকে কীভাবে পরিচালিত করবে—আমরা এখন একটি সংকটপূর্ণ মুহূর্তে আছি। এটি সতর্কতার সঙ্গে অনুসরণ করা প্রয়োজন।’

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্ভব কি না, তা শিগগিরই স্পষ্ট হয়ে যাবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন পরিস্থিতি কঠোর করতে বাধ্য হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.