ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই নীতির আওতায় অব্যাহতি না পাওয়া সব ধরনের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প শুল্কের হার ১৫ শতাংশ করার ঘোষণা দিলেও তা এখনো দাপ্তরিকভাবে কার্যকর হয়নি।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) নিশ্চিত করেছে যে, নির্দিষ্ট কিছু ছাড় পাওয়া পণ্য ছাড়া সব আমদানির ক্ষেত্রে প্রাথমিকভাবে এই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। এর আগে গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্ট ঢালাওভাবে শুল্ক আরোপ করতে পারেন না। এই রায়ের পর ওই দিনই ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা ব্যবহার করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।
শনিবার ট্রাম্প এই শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এখন পর্যন্ত কেবল ১০ শতাংশ শুল্কের ডিক্রিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে এবং ১৫ শতাংশের বিষয়টি পরবর্তী ধাপে কার্যকর হতে পারে। যদিও ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ১৫ শতাংশ শুল্ক ‘অবিলম্বে কার্যকর’ হবে বলে জানিয়েছিলেন, তবে বিশ্লেষকরা বলছেন তার পোস্ট এবং দাপ্তরিক ডিক্রির মধ্যে আইনি বাধ্যবাধকতার পার্থক্য রয়েছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী, প্রেসিডেন্ট ‘গুরুতর’ বাণিজ্য ঘাটতি মোকাবিলায় সর্বোচ্চ ১৫০ দিনের জন্য অস্থায়ী শুল্ক আরোপ করতে পারেন। এরপর এই শুল্ক বহাল রাখতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। তবে প্রশাসন জানিয়েছে তারা এই বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার পথ খুঁজবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ষিক ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি এবং মোট জিডিপির প্রায় ৪ শতাংশ চলতি হিসাবের ঘাটতিকে এই শুল্ক আরোপের কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে আইন ও অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন এই যুক্তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এদিকে শুল্ক আরোপের এই সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। শীর্ষস্থানীয় লজিস্টিক প্রতিষ্ঠান ফেডেক্স ফেডারেল সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছে। মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে করা এই মামলায় ফেডেক্স ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আইইইপিএ-র অধীনে সংগৃহীত শুল্ক ফেরত চেয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সুপ্রিম কোর্ট যে আইনি ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে, তার অধীনে শুল্ক আদায় করায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফেডেক্স সংগৃহীত শুল্কের পাশাপাশি এর ওপর প্রযোজ্য সুদও দাবি করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.