আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং এটি কেবল সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরির দাবি নাকচ করল ইরান
আব্বাস আরাঘচি

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বুধবার বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই ‘ভুয়া খবরের’ শিকার হয়েছেন।

আরাঘচি স্পষ্ট করে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এমন কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করছে না। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা স্বেচ্ছায় ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি পুরোপুরি আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রকৃতিগতভাবেই আত্মরক্ষামূলক; এগুলো কেবল হামলা প্রতিরোধে এবং আমাদের সুরক্ষায় তৈরি করা হয়েছে।’ গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইরানের ওপর ইসরায়েলের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঠিক যেভাবে গত জুনে আমরা নিজেদের রক্ষা করেছিলাম।’

আরাঘচি আরও বলেন, ইরান গত বছরের ওই যুদ্ধের সূচনা করেনি, বরং তেল আবিব ও ওয়াশিংটন তাদের ওপর হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। তিনি জানান, তাদের পক্ষ থেকে চালানো পাল্টা ব্যবস্থাটি ছিল আত্মরক্ষার কাঠামোর মধ্যে একটি বৈধ পদক্ষেপ।

এদিকে, বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নিতে বুধবার তেহরান ত্যাগ করেছে আরাঘচির নেতৃত্বাধীন একটি ইরানি প্রতিনিধি দল। এই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, একটি ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং সঠিক চুক্তিতে’ পৌঁছানো সম্ভব। তবে যুদ্ধের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আরাঘচি বলেন, ‘আপনি যখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন, তখনই আপনি তা প্রতিরোধ করতে পারবেন। আমরা যুদ্ধের সন্ধান করছি না, বরং যুদ্ধ এড়াতেই আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’ তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির জন্য কোনো ‘সামরিক বিকল্প’ নেই।

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার থেকে ইরান পিছু হটবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রশ্নের উত্তর দিতে এবং উদ্বেগ দূর করতে প্রস্তুত। কিন্তু পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার আমরা ত্যাগ করব না। এটিই আমাদের অবস্থান এবং দাবি।’

গত মাসে পরমাণু কূটনীতি পুনরায় শুরু হওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটন এখন পর্যন্ত দুই দফা পরোক্ষ আলোচনায় বসেছে। আগের দফার আলোচনার পর উভয় পক্ষই ইতিবাচক মূল্যায়ন করেছে এবং একটি সম্ভাব্য চুক্তির পথ প্রশস্ত করতে নির্দেশনামূলক নীতিগুলোতে একমত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.