আপনি পড়ছেন

ইরানকে ‘অস্তিত্বের সংকট’ হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেহরানের এই ‘খুনি সন্ত্রাসী শাসনব্যবস্থাকে’ কোনোভাবেই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া হবে না, কারণ এটি পুরো মানবজাতির জন্য হুমকি।

নেতানিয়াহু: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে বদলে যাবে ইরানের ভবিষ্যৎ
বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু তার বার্তায় উল্লেখ করেন, এই যৌথ অভিযানের মাধ্যমে ইরানের সাহসী জনগণের সামনে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার পরিবেশ তৈরি হবে। তিনি পারস্য, কুর্দি, আজেরি, বেলুচ ও আহওয়াজি সম্প্রদায়ের মানুষের প্রতি ‘অত্যাচারের জোয়াল’ ছুড়ে ফেলে একটি ‘মুক্ত ও শান্তিকামী ইরান’ প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, ইরানের বিরুদ্ধে শুরু করা এবারের অভিযান আগের যেকোনো পদক্ষেপের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে তিনি পুনরায় হুঁশিয়ারি দেন।

শনিবার ভোরে ‘লায়নস রোর’ নামে এই অভিযান শুরু করে ইসরায়েল। একই সঙ্গে দেশজুড়ে ‘বিশেষ ও তাৎক্ষণিক’ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রও ইরানের বর্তমান শাসনের বিরুদ্ধে ‘বড় ধরনের যুদ্ধ অভিযান’ শুরু করেছে।

ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালেই এই হামলার ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার জেনেভায় এই আলোচনার একটি নতুন দফা শেষ হয়েছে। এর আগে গত জুনে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.