আপনি পড়ছেন

বলিভিয়ায় বিমানবাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর এল আলতোতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বলে জানা গেছে।

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০
বলিভিয়ায় বিমান বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন মারা যায়

দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বলিভিয়ান বিমানবাহিনীর সি-১৩০ হারকিউলিস বিমানটি সান্তা ক্রুজ থেকে যাত্রা করেছিল। রাজধানী লা পাজের কাছে এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি সড়কে উঠে যায় এবং একাধিক যানবাহনকে ধাক্কা দেয়। এতে অন্তত এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবাহিনীর কমান্ডার সার্জিও লোরা নিশ্চিত করেছেন, বিমানটিতে আটজন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর একটি ভিন্নধর্মী পরিস্থিতি তৈরি হয়। বিমানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য ছাপা নতুন নোট বহন করছিল, যা দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা সেই টাকা সংগ্রহের জন্য ছুটে এলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হোসপাইপ দিয়ে পানি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জড়িতদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘যারা এই নোটগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাদের আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই অর্থের কোনো আইনি মূল্য নেই। কারণ এটি কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা হয়নি এবং এর কোনো সিরিয়াল নম্বরও নেই। এই অর্থ ব্যবহারের চেষ্টা করা একটি অপরাধ।’

এদিকে, তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.