ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল লক্ষ্য করে ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। রবিবার রাতে জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জেরুজালেমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা। হামলার পর বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। এর আগে জেরুজালেম, তেল আবিব ও আশপাশের এলাকায় অন্তত পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরের শহর হাইফাতেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। পরবর্তীতে দেশের উত্তরাঞ্চলেও সাইরেন সক্রিয় করা হয়। এছাড়া তেল আবিবের কাছেও একটি ইরানি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, তেল আবিবের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই নির্দিষ্ট ঘটনায় কেউ হতাহত হয়নি। পরবর্তীতে ডিমোনা, নেগেভ ও মৃত সাগর (ডেড সি) এলাকাসহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে পুনরায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায়, তেল আবিব এলাকায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান)।
রবিবার দিনের শুরুতে পশ্চিম জেরুজালেমের বেইত শেমেশ শহরে একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে গত শনিবার থেকে শুরু হওয়া ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এরপরই আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, মার্কিন লক্ষ্যবস্তু ও উপসাগরীয় বেশ কয়েকটি দেশ লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.