আপনি পড়ছেন

ইরানের বিরুদ্ধে পরিচালিত যৌথ সামরিক অভিযান চার সপ্তাহ বা তার কম সময় স্থায়ী হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অভিযানটি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং এরই মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশকে নির্মূল করা হয়েছে।

ট্রাম্প: ইরানের বিরুদ্ধে অভিযান চার সপ্তাহ চলবে
ডোনাল্ড ট্রাম্প

রোববার ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। ইরান বড় দেশ হওয়া সত্ত্বেও এই শক্তিশালী অভিযানটি সম্পন্ন হতে চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’

অভিযানের ফলাফল নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেননি জানিয়ে বলেন, ‘আমার মনে হয় সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। আমরা তাদের পুরো নেতৃত্বকে সরিয়ে দিয়েছি, যা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।’ এ সময় তিনি ইরানের ৪৮ জন নেতাকে নির্মূল করার দাবি পুনর্ব্যক্ত করেন।

সৌদি আরব এই যুদ্ধে অংশ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন যে দেশটি এরই মধ্যে লড়াইয়ে জড়িয়েছে। তিনি বলেন, ‘তারাও লড়াই করছে।’ যদিও রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে সিএনএনের একজন সাংবাদিক একটি ভিডিওতে (যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে) দাবি করেন যে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রয়োজনে ইরানকে পাল্টা আঘাত করার অনুমতি দিয়েছেন। ওই সাংবাদিকের দাবি অনুযায়ী, ইরানের ওপর হামলা চালাতে সৌদি আকাশসীমা ব্যবহার না করা হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ উঠেছে।

হামলা শেষ হওয়ার পর ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এর ফলে অনেক ইতিবাচক কিছু ঘটতে পারে।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার অভিযান শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইট, নৌযান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এসব হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান, যুদ্ধবিমান, পারমাণবিক শক্তিচালিত রণতরি এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, ইরানের ৪৮ জন নেতাকে নির্মূল করা হয়েছে এবং সামরিক অভিযানগুলো ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়া হয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.