আপনি পড়ছেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা দুটি পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার আদালত এই পদক্ষেপগুলো কেন অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলেছেন।

জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল
হাইকোর্ট

এর আগে সোমবার উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল। রিট আবেদনগুলোতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের পাশাপাশি গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের জন্য গত ১৬ ফেব্রুয়ারি পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করার আবেদনও জানানো হয়। আবেদনকারীদের দাবি, এসব বিষয় দেশের সংবিধানের বিদ্যমান কাঠামোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এছাড়া শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, শিশির মনির ও ইমরান এ সিদ্দিক অংশ নেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো. রেদোয়ান-ই-খোদা এবং গাজী মো. মাহবুব আলম পৃথকভাবে এই রিটগুলো দায়ের করেন। গত ২৩ ফেব্রুয়ারি আইনজীবী রেদোয়ান-ই-খোদা গণভোট অধ্যাদেশের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। এর প্রায় এক সপ্তাহ পর সংবিধান সংস্কার পরিষদের শপথ সংক্রান্ত চিঠির বিরুদ্ধে অপর রিটটি দায়ের করেন আইনজীবী মাহবুব আলম।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.