৪ দিনেই ২ বিলিয়ন ডলারের সরঞ্জাম খোয়াল যুক্তরাষ্ট্র!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রথম চার দিনেই যুক্তরাষ্ট্রের প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বুধবার এক প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো হামলার ফলেই এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে থাকা ১.১ বিলিয়ন ডলার মূল্যের একটি অত্যাধুনিক মার্কিন সতর্কতামূলক রাডার ব্যবস্থা (এএন/এফপিএস-১৩২) ক্ষতিগ্রস্ত হয়। কাতার কর্তৃপক্ষও রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস করার দাবিও করেছে ইরান। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও সেখানে আঘাতের প্রমাণ মিলেছে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই রাডার উপাদানটি আল-রুওয়াইস শিল্পাঞ্চলে অবস্থিত ছিল।
এছাড়া, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত হামলায় (ফ্রেন্ডলি ফায়ার) যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান ধ্বংস হয়েছে। গত ১ মার্চ ঘটা এই ঘটনায় ছয়জন বিমান ক্রু বেঁচে গেলেও বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এগুলোর মোট মূল্য প্রায় ২৮২ মিলিয়ন মার্কিন ডলার।
একইভাবে গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালায় ইরান। এতে আনুমানিক ২০ মিলিয়ন ডলার মূল্যের দুটি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে যায়। সব মিলিয়ে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ১.৯০২ বিলিয়ন ডলারের সামরিক সম্পদ ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে। এরপর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের অন্তত সাতটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবস্থিত বিভিন্ন ঘাঁটি। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.