বন্ধের ঝুঁকিতে ৪০০ মার্কিন হাসপাতাল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিলের আওতায় মেডিকেইড তহবিল কমানোর ফলে যুক্তরাষ্ট্রের ৪০০টিরও বেশি হাসপাতাল বন্ধ বা পরিষেবা হ্রাসের ঝুঁকিতে পড়েছে। পর্যবেক্ষক গোষ্ঠী পাবলিক সিটিজেনের এক বিশ্লেষণে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাবলিক সিটিজেনের কংগ্রেস ওয়াচ বিভাগের গবেষক আইলিন ও’গ্র্যাডি এনবিসি নিউজকে জানান, যেসব হাসপাতাল আগে থেকেই তীব্র আর্থিক সংকটে রয়েছে, আর্থিকভাবে টিকে থাকার জন্য তাদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘ওই সম্প্রদায়ের বাসিন্দাদের ওপর এর খুব স্পষ্ট প্রভাব রয়েছে। এছাড়া ওই এলাকার অন্যান্য হাসপাতালের ওপরও এর প্রভাব পড়বে।’
সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের ২০২২ থেকে ২০২৪ সালের আর্থিক তথ্যের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রায় ৯৫ শতাংশ হাসপাতালকে অন্তর্ভুক্ত করে। যেসব হাসপাতাল মেডিকেইড আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং সাম্প্রতিক বছরগুলোতে লোকসানে চলছে, সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষণে ৪৪টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে অন্তত ৪৪৬টি ঝুঁকিপূর্ণ হাসপাতাল শনাক্ত করা হয়েছে।
এনবিসির মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, মেডিকেইড তহবিল হ্রাসের কারণে আগামী ১০ বছরে কেন্দ্রীয় সরকারের ব্যয় ১ ট্রিলিয়ন ডলার কমতে পারে। এর মধ্যে ২০২৭ সালের কাজের শর্ত এবং ২০২৮ সালের তহবিলের সীমা অন্তর্ভুক্ত রয়েছে। ঝুঁকিপূর্ণ হাসপাতালগুলোর প্রায় ৬০ শতাংশ বা ২৬৭টি শহরাঞ্চলে অবস্থিত। মেডিকেইড কমানোর ফলে কৃষ্ণাঙ্গ ও লাতিনো সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেএফএফ প্রজেক্ট অন হসপিটাল কস্টস-এর প্রকল্প পরিচালক জাচারি লেভিনসন জানান, এই তহবিল হ্রাস সংকটকে আরও ঘনীভূত করতে পারে। গ্রামীণ সহায়তার জন্য বরাদ্দকৃত ৫০ বিলিয়ন ডলারের চেয়ে মেডিকেইডের সম্ভাব্য লোকসান অনেক বেশি হবে। অন্যদিকে, স্বাস্থ্য খাতের কিছু শীর্ষ কর্মকর্তা এই পদক্ষেপকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
আলামেডা হেলথ সিস্টেম জানায়, তারা প্রায় ৩০০ কর্মী ছাঁটাই করবে এবং ২০৩০ সালের মধ্যে বছরে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি লোকসানের সম্মুখীন হবে। অন্যদিকে, মিশিগানভিত্তিক হাসপাতাল ব্যবস্থা ট্রিনিটি হেলথ ১.৫ বিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা করছে। এর ফলে তাদের কিছু শাখায় কর্মী ছাঁটাই ও পরিষেবা কমিয়ে আনা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.