আপনি পড়ছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৬০২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে সেখানকার সরকারি মিডিয়া অফিস। এই ভূখণ্ডে মাত্র ২০৭টি ট্রাক প্রবেশ করেছে এবং এর মধ্যে ৭৯টি ট্রাকে মানবিক সহায়তা ছিল বলে জানিয়েছে তারা। শুক্রবার ‘বোর্ড অব পিস’-এর দূতের করা দাবির প্রেক্ষিতে গাজার মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

গাজায় ৬০২ ত্রাণবাহী ট্রাক প্রবেশের দাবি প্রত্যাখ্যান
গাজার সাম্প্রতিক ছবি

গাজায় নিযুক্ত বোর্ড অব পিসের উচ্চপদস্থ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ গত বৃহস্পতিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ অপেক্ষায় থাকা পরিবারগুলোর জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে ৬০২টি ট্রাক আজ গাজায় প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, ‘এটিই হলো বড় পরিসরে প্রবেশাধিকারের নমুনা এবং এটিকে ব্যতিক্রম না ধরে প্রতিদিনের মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’

এর জবাবে গাজার মিডিয়া অফিস একটি বিবৃতিতে জানিয়েছে, ম্লাদেনভের দেওয়া পরিসংখ্যান মিথ্যা, ভুল এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই।

বিবৃতিতে বলা হয়, ‘৯ এপ্রিলের প্রকৃত পরিসংখ্যানে নিশ্চিত হওয়া গেছে যে, গাজা উপত্যকায় মাত্র ২০৭টি ট্রাক প্রবেশ করেছে, যার মধ্যে ৭৯টি ছিল ত্রাণবাহী ট্রাক।’ বাকি ট্রাকগুলো বেসরকারি কোম্পানিগুলোর বাণিজ্যিক পণ্য বহন করছিল বলেও জানানো হয়।

মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় প্রবেশ করা ট্রাকের এই সংখ্যা প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্রার ধারেকাছেও নেই। একই সঙ্গে এটি কোনোভাবেই ম্লাদেনভের দাবি করা বড় পরিসরে প্রবেশাধিকারের প্রতিফলন নয়।

তারা আরও জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় মানবিক প্রটোকল বাস্তবায়নে ইসরায়েলের পদক্ষেপ সম্মত বিষয়ের ৩৮ শতাংশও অতিক্রম করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তথ্য বিকৃত করে এই বিপর্যয়ের ভয়াবহতা আড়াল করা যাবে না, কিংবা এটি কোনো পক্ষকে তাদের আইনি ও মানবিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না।’ এছাড়া গাজার বেসামরিক নাগরিকদের বাঁচাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়।

গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মানবিক প্রটোকলে প্রতিদিন ৫০টি জ্বালানিবাহী ট্রাকসহ মোট ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের শর্ত দেওয়া হয়েছিল। তবে ইসরায়েলের সম্মতি কোনোভাবেই ৩৮ শতাংশ ছাড়ায়নি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনী প্রতিদিন লঙ্ঘন করে আসছে। এর ফলে ১৮ মার্চ পর্যন্ত ৭৩৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২ হাজার ৩৫ জন।

২০২৩ সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েল বর্বরোচিত যুদ্ধ শুরু করে। এই ঘৃণ্য আগ্রাসনে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন। এছাড়া এই ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.