আফগানিস্তানে যুদ্ধাপরাধে অভিযুক্ত অস্ট্রেলীয় সেনাসদস্যের জামিন মঞ্জুর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে পদকপ্রাপ্ত সাবেক সেনা সদস্য বেন রবার্টস-স্মিথকে জামিন দিয়েছেন সিডনির একটি আদালত। শুক্রবার তাকে এই জামিন দেওয়া হয়। তার বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন নিরস্ত্র ব্যক্তিদের হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল সিডনি বিমানবন্দর থেকে ৪৭ বছর বয়সী এই সাবেক সেনাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে আফগানিস্তানের উরুজগান প্রদেশে পাঁচটি হত্যার অভিযোগ আনা হয়েছে। শুনানিতে এই সাবেক সেনার আইনজীবীরা আদালতকে বলেন, ‘মামলাটি নজিরবিহীন এবং এটি একটি অজানা আইনি সীমানার সঙ্গে জড়িত।’ তারা আরও যুক্তি দেন যে, এই মামলাটি নিষ্পত্তি হতে বহু বছর সময় লাগতে পারে এবং এতে অনেক নাটকীয় মোড় আসার সম্ভাবনা রয়েছে।
শুনানি শেষে বিচারক গ্রেগ গ্রগিন জামিন মঞ্জুর করেন। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, রবার্টস-স্মিথের আইনজীবীদের প্রস্তাবিত কঠোর শর্তগুলোর মাধ্যমে তা প্রশমিত করা সম্ভব।
নাইন নিউজপেপারস নামের একটি সংবাদপত্রের বিরুদ্ধে করা মানহানি মামলায় হেরে যাওয়ার পরই রবার্টস-স্মিথকে গ্রেপ্তার করা হয়। ওই সংবাদপত্রগুলোই প্রথম তার বিরুদ্ধে আফগানিস্তানে বর্বরোচিত যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিল। অস্ট্রেলীয় আইন অনুযায়ী, যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে এই সাবেক সেনার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
অস্ট্রেলীয় পুলিশের তথ্যমতে, আফগানিস্তানে অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের মোট ৫৩টি অভিযোগের মধ্যে ১৪টি এখনও সক্রিয় রয়েছে। এর মধ্যে ১০টি অভিযোগের তদন্ত চলছে এবং ৪টি বর্তমানে স্থগিত রয়েছে। এই তদন্তগুলোর সূত্র ধরে এর আগে বিশেষ বাহিনীর অন্য এক সাবেক সেনার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, যার বিচার ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.