আপনি পড়ছেন

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত ও রাজনৈতিক বিভাজনের কারণে আন্তর্জাতিক ব্যবস্থা হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শান্তি ও বহুপাক্ষিকতা রক্ষায় নতুন করে বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার স্পেনের বার্সেলোনায় এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।

‘দুর্বল’ বিশ্বব্যবস্থার মাঝে শান্তির ডাক দিলেন স্পেন ও ব্রাজিলের নেতারা
পেদ্রো সানচেজ ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা

স্পেনের প্রধানমন্ত্রী জানান, গণতন্ত্র রক্ষা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, মানবাধিকার এবং শান্তির প্রতিরক্ষায় উভয় দেশের দৃষ্টিভঙ্গি একই।

তিনি বলেন, ‘আমাদের সমাজ শান্তি এবং একটি শক্তিশালী ও নতুন বহুপাক্ষিকতার জন্য দ্বিগুণ প্রচেষ্টা চালাতে চায়।’ তিনি আরও বলেন, ‘যখন কেউ কেউ নতুন করে ক্ষত সৃষ্টি করছে, তখন আমরা সেগুলো সারিয়ে তুলতে চাই এবং বৈষম্য কমানো ও জলবায়ু পরিবর্তনের মতো বড় বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার দিকে নজর দিতে চাই।’

পেদ্রো সানচেজ জানান, শান্তি রক্ষা মানে শুধু যুদ্ধ না থাকা নয়, বরং সমৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা এবং গণতন্ত্র নিশ্চিত করা। তিনি সতর্ক করে জানান, স্বৈরতন্ত্র ও অপতথ্যের কারণে এই মূল্যবোধগুলো আজ হুমকির মুখে। এছাড়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রমবর্ধমান সংশয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বহুপাক্ষিক ব্যবস্থা বাতিল করার বদলে এর সংস্কার ও নবায়নের আহ্বান জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করেন বহুপাক্ষিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে, কিন্তু এটি মানবতার জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে এনেছে।’

পেদ্রো সানচেজের যুদ্ধবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে শান্তির আহ্বান জানান লুইজ ইনাসিও লুলা দা সিলভা। স্পেনের প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যখন যুদ্ধকে না বলেন, তখন আমি আপনার কথা বুঝতে পারি।’

সংঘাত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষকে এর মূল্য দিতে হচ্ছে বলে সতর্ক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘নারী ও শিশুরা মারা যাচ্ছে এবং নৈতিকতার জায়গা দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।’ পাশাপাশি বৈশ্বিক শাসন ব্যবস্থা জোরদার করার ওপরও তিনি জোর দিয়েছেন।

জাতিসংঘকে অত্যন্ত দুর্বল হিসেবে বর্ণনা করে লুলা দা সিলভা বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু আজ তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সুসংহত করতে পারছে না।’

বার্সেলোনায় সপ্তাহান্তের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের শুরুতে এই দুই নেতা বক্তব্য দেন। এই আয়োজনে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশের প্রগতিশীল নেতাদের পাশাপাশি শতাধিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সানচেজ জানিয়েছেন, জাতিসংঘে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে চালু করা গণতন্ত্র রক্ষার এই উদ্যোগে ২০ জন নোবেল বিজয়ীরও সমর্থন রয়েছে।

তিনি বলেন, ‘সংশয়, বিভাজন ও পিছিয়ে পড়ার এই বিশ্বে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.