আপনি পড়ছেন

ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯টি বাণিজ্যিক জাহাজকে সরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। গত ১৩ এপ্রিল এই অবরোধ শুরু হওয়ার পর থেকে এসব জাহাজকে হয় গতিপথ পরিবর্তন করতে হয়েছে, নয়তো ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম: ইরানের ২৯টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পতাকা

সেন্টকম জানায়, গত মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২৮। গত রবিবার উত্তর আরব সাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স গতিরোধ করে। প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্কবার্তা দেওয়ার পরও নাবিকরা তা মেনে না নেওয়ায় জাহাজটিকে অচল করে দেওয়া হয়।

এদিকে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ মার্কিন নৌ-অবরোধ এড়িয়ে ইরানি বন্দরে পৌঁছেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে সেন্টকম এই দাবি নাকচ করে দিয়ে জানায়, এসব তথ্য সঠিক নয়।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘এমভি হিরো টু’, ‘এমভি হেডি’ এবং ‘এমভি ডোরিনা’ নামের তিনটি জাহাজ অবরোধ এড়িয়ে কয়েক মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল নিয়ে যেতে সক্ষম হয়েছে। এর জবাবে সেন্টকম জানায়, হিরো টু এবং হেডি আসলে ইরানের চাবাহার বন্দরে নোঙর করে আছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন বাহিনী এগুলোর গতিরোধ করার পর জাহাজ দুটি সেখানে অবস্থান করছে।

অন্যদিকে ‘ডোরিনা’ বর্তমানে ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারের পাহারায় রয়েছে। এর আগে জাহাজটি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে সেন্টকম উল্লেখ করেছে। তবে মার্কিন বাহিনীর এই বিবৃতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে এবং স্থায়ীভাবে সংঘাত বন্ধে শিগগিরই আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.