আপনি পড়ছেন

তাইওয়ানে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭টি প্রতিরক্ষা কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বেইজিংয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

তাইওয়ান ইস্যু: ইইউর ৭ কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা
চীন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা

রপ্তানি নিয়ন্ত্রণের এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেলজিয়ামভিত্তিক আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক কোম্পানি এফএন হারস্টাল রয়েছে। এছাড়া মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এবং স্যাটেলাইট গোয়েন্দা সংস্থাও এই তালিকার অন্তর্ভুক্ত।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এসব কোম্পানি এখন থেকে চীন থেকে ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ কোনো পণ্য নিতে পারবে না। যেসব পণ্যের সামরিক ব্যবহারের সম্ভাবনা রয়েছে, মূলত সেগুলোর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা সব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইইউর এসব প্রতিষ্ঠান তাইওয়ানে অস্ত্র বিক্রিতে অংশ নিয়েছে অথবা অঞ্চলটির সঙ্গে যোগসাজশ করেছে।

তাইওয়ানে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির কড়া প্রতিবাদ দীর্ঘদিন ধরেই করে আসছে বেইজিং। তারা দ্বীপটিকে নিজেদের একটি ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে বিবেচনা করে। এর আগে তাইওয়ানে অস্ত্র হস্তান্তরের জেরে বেশ কয়েকটি মার্কিন কোম্পানি এবং তাদের কর্মকর্তাদের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের ২০তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদনের ঠিক এক দিন পর বেইজিং এই পদক্ষেপ নিল। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে অন্তত একজন চীনা নাগরিক এবং মূল ভূখণ্ড ও হংকংভিত্তিক ২৭টি কোম্পানির ওপর ওই নিষেধাজ্ঞা দিয়েছিল ইইউ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ ঘোষণার আগেই দ্বিপক্ষীয় রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে পুরো পরিস্থিতির বিষয়ে অবহিত করেছিল বেইজিং।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.