হরমুজে আটকে আছে ১৪ ভারতীয় জাহাজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় পারস্য উপসাগরে ভারতের ১৪টি জাহাজ আটকে পড়েছে। জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনতে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। সম্প্রতি ১০টি ভারতীয় জাহাজ নিরাপদে ওই এলাকা অতিক্রম করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমাদের ১০টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। তবে এখনও ১৪টি ভারতীয় জাহাজ পারস্য উপসাগরে আটকে আছে।’ দুটি বিদেশি জাহাজে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে মন্ত্রণালয় জানায়, সেখানে থাকা নাবিকসহ ভারতীয় ক্রুরা নিরাপদে আছেন।
রণধীর জয়সওয়াল জানান, ভারতীয় জাহাজগুলো যেন নিরাপদে উপসাগর থেকে বেরিয়ে ভারতে পৌঁছাতে পারে সেজন্য তারা ইরানের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এরপর ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘোষণার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পার হয়। এই অঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামের পাশাপাশি জাহাজ ভাড়া ও বিমা খরচও বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এশিয়া জুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে চলতি মাসে ভারত ঘোষণা দেয় যে, তারা সাত বছর পর প্রথমবারের মতো ইরান থেকে ফের তেল কেনা শুরু করেছে। এর ধারাবাহিকতায় ২০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ২০২৪ সালে যার অর্থমূল্য ছিল ১৮ হাজার কোটি (১৮০ বিলিয়ন) ডলার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.