ন্যাটো থেকে কোনো সদস্যকে বহিষ্কারের সুযোগ নেই
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ন্যাটো জোটের প্রতিষ্ঠাতা চুক্তিতে কোনো সদস্য রাষ্ট্রকে বরখাস্ত বা বহিষ্কার করার কোনো বিধান নেই বলে জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র স্পেনকে লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে, এমন খবরের পর শুক্রবার তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আনাদোলু এজেন্সিকে দেওয়া এক লিখিত বিবৃতিতে ওই কর্মকর্তা জানান, ন্যাটোর প্রতিষ্ঠাতা ওয়াশিংটন চুক্তিতে কোনো সদস্যপদ স্থগিত বা বহিষ্কারের কোনো বিধান রাখা হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পেন্টাগনের এক অভ্যন্তরীণ ইমেইলে মার্কিন সামরিক অভিযানে সমর্থন না দেওয়া মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে স্পেনকে জড়িয়ে একটি প্রস্তাবও ছিল।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার এই খবরগুলো নাকচ করে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, মাদ্রিদ অভ্যন্তরীণ চিঠিপত্রের পরিবর্তে সরকারি যোগাযোগের ওপর ভিত্তি করে তাদের নীতি নির্ধারণ করে। গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনে ইইউ নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকের আগে সাংবাদিকদের সানচেজ বলেন, ‘আমরা ইমেইল নিয়ে কাজ করি না, আমরা যুক্তরাষ্ট্রের সরকারি নথি ও অবস্থানের ওপর ভিত্তি করে কাজ করি।’
তিনি আরও বলেন, ‘স্পেনের অবস্থান স্পষ্ট। মিত্রদের সঙ্গে পূর্ণ সহযোগিতা থাকবে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে।’
স্পেন তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পেনের এই অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া সমালোচনা করেছেন। ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে, ন্যাটো মিত্ররা পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না এবং তিনি জোটের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কমিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.