ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন ট্রাম্পের দুই প্রতিনিধিও
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ ইসলামাবাদে যাবেন। খবর জিও নিউজের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের প্রতিনিধি একটি সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যা আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্র আরোপিত আগ্রাসী যুদ্ধের অবসান এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছামূলক উদ্যোগের অংশ।‘
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই উল্লেখ করে ইসমাইল বাঘাই লিখেছেন, ‘ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের মাধ্যমে জানানো হবে।’
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, শুক্রবার থেকে পাকিস্তান, ওমান এবং রাশিয়া— এই তিন দেশ সফরে বের হবেন আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানায়, এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক পরামর্শ এবং অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা।
হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ পাকিস্তানে যাবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, আমি নিশ্চিত করছি, বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনার জন্য আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।
লেভিট জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও আপাতত তিনি যাচ্ছেন না। তবে প্রয়োজনে যেকোনো সময় সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে একটি মার্কিন লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে।
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে উভয় পক্ষ একমত হতে না পারায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে হামলা চালায়। এরপর তেহরান ওই জলপথ বন্ধ করে দেয় এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন। ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার আলোচনার ব্যবস্থা করেন তিনি। তবে সেই আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর ইরানি বন্দরে নৌ-অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.