আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি কার্যকর রূপরেখা তুলে ধরেছে ইরান। এই রূপরেখার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংঘাত অবসানের ওপর জোর দেওয়া হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এসব তথ্য জানান।

আরাঘচি: যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে পাকিস্তানকে রূপরেখা দিয়েছে ইরান
আব্বাস আরাঘচি

বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য একটি কার্যকর কাঠামোর বিষয়ে আমরা আমাদের অবস্থান জানিয়েছি।’

পাকিস্তান সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে আব্বাস আরাঘচি বলেন, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টা ও সংলাপে মধ্যস্থতা প্রশংসনীয়। তবে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যিই আন্তরিক কি না, তা এখনও দেখার বিষয়।’

সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। আট সপ্তাহের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টার অংশ হিসেবে শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছান আব্বাস আরাঘচি। এরপর শনিবার ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাকিস্তান সফর শেষে তিনি মাসকাট ও মস্কোতেও যাবেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে। এটি অবসানের লক্ষ্যে দুই সপ্তাহ আগে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি হয়নি। এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।

অন্যদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের পরিকল্পিত পাকিস্তান সফর তিনি বাতিল করেছেন।

ফক্স নিউজকে টেলিফোনে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমি আমার লোকদের বলেছিলাম তারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর আমি বললাম, না, তোমরা ১৮ ঘণ্টা ফ্লাইটে করে সেখানে যাচ্ছ না। আমাদের হাতে সব তাস রয়েছে। তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে, তবে শুধু শুধু বসে বসে আড্ডা দেওয়ার জন্য তোমরা আর ১৮ ঘণ্টার ফ্লাইটে ভ্রমণ করবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে ইরান বলেছে, তাদের পর্যবেক্ষণ পাকিস্তানকে জানানো হবে। হরমুজ প্রণালী, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম— এসব বিষয়কে আলোচনার প্রধান বাধা হিসেবে ধরা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.