জরিপ: স্টারমারের পদত্যাগ চান অর্ধেক ব্রিটিশ নাগরিক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগ করা উচিত বলে মনে করেন দেশটির অর্ধেক নাগরিক। একই সঙ্গে আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ের সম্ভাবনা নিয়েও ব্রিটিশদের মধ্যে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। রোববার প্রকাশিত ইপসোস ইউকে পলিটিক্যাল পালসের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

গত ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দুই হাজার ২৬২ জন প্রাপ্তবয়স্কের ওপর এই জরিপ চালানো হয়। লন্ডনভিত্তিক রেডিও স্টেশন এলবিসির কাছে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ স্টারমারের পদত্যাগ চান এবং ৩৬ শতাংশ তার ক্ষমতায় থাকার পক্ষে মত দিয়েছেন।
জরিপে আরও দেখা যায়, ৬৮ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন আগামী সাধারণ নির্বাচনে স্টারমারের জয়ের সম্ভাবনা নেই। ২০২৫ সালের জুনের তুলনায় এই হার ৫ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত পিটার মান্ডেলসনের নিয়োগ নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে চরম রাজনৈতিক চাপের মধ্যে এই জরিপটি চালানো হয়েছে। মূলত সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মান্ডেলসনের সম্পর্কের কারণে এই ব্যাপক যাচাই-বাছাই ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ইপসোসের রাজনীতি বিষয়ক পরিচালক কিয়েরান পেডলি বলেন, ‘কিয়ার স্টারমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ার সঙ্গে সঙ্গে লেবার পার্টির সামনের পথটিও অস্পষ্ট হয়ে পড়েছে। প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থান তার বিপক্ষে এবং অর্ধেক নাগরিক তার পদত্যাগ চান।’
তবে ইপসোস জানিয়েছে, গত ফেব্রুয়ারির তুলনায় স্টারমারের প্রতি সমর্থন সামান্য বেড়েছে। ওই সময় ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিক তার পদত্যাগের পক্ষে ছিলেন।
জরিপে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে খুব একটা ঐকমত্য দেখা যায়নি। তবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম পার্লামেন্ট সদস্য না হওয়া সত্ত্বেও বিকল্প হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করা হয়েছে তাকে।
দল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গ্রিন পার্টি (২৮ শতাংশ)। এর পরে রয়েছে রিফর্ম ইউকে (২৭ শতাংশ), লিবারেল ডেমোক্র্যাট (২৩ শতাংশ), কনজারভেটিভ (২২ শতাংশ) এবং লেবার পার্টির অবস্থান সবার শেষে (২০ শতাংশ)।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.