ইরানের প্রস্তাব নিয়ে আলোচনায় ট্রাম্প ও মার্কিন নিরাপত্তা দল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব নিয়ে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে। কয়েক সপ্তাহের যুদ্ধ ও ব্যর্থ আলোচনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সোমবার সকালে প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট বা তার জাতীয় নিরাপত্তা দলের চেয়ে এগিয়ে গিয়ে কিছু বলতে চাই না। তবে আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের রেড লাইনগুলো শুধু আমেরিকার জনগণের কাছে নয়, তাদের কাছেও অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’
এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তেহরান বেশ আন্তরিক। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
রুবিও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, যেকোনো চুক্তি যেন তাদের যেকোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হওয়া থেকে নিশ্চিতভাবে বিরত রাখে।’
গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের অবসান চায়। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আলোচনা তারা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে চায়। রুবিওর এমন মন্তব্য মূলত এসব খবরের প্রেক্ষাপটেই এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনা করলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, যা পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃদ্ধি করেছিলেন। তবে চলতি সপ্তাহের শেষে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন ট্রাম্প।
নতুন করে আরও এক দফা আলোচনার উদ্যোগ চলছে। তবে মূল বাধা হিসেবে কাজ করছে হরমুজ প্রণালী, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়। এই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে তেলের দামের পাশাপাশি জাহাজ ও বিমা খরচও ব্যাপকভাবে বেড়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.