আপনি পড়ছেন

‘চুরি করা শস্য’ বোঝাই একটি জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে পৌঁছানোকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইউক্রেন। এই ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। তবে ইসরায়েল এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে উপযুক্ত প্রমাণের আহ্বান জানিয়েছে।

হাইফায় ‘লুটের শস্য’: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইউক্রেন
ইউক্রেন ও ইরায়েলের পতাকা

সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলকে এই জাহাজটি গ্রহণ করার বিষয়ে সতর্ক করে দেন। তিনি জানান, এর ফলে কিয়েভের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে।

তিনি তার পোস্টে লেখেন, ‘ইউক্রেন ও ইসরায়েলের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক হতে পারে। তাই রাশিয়ার চুরি করা ইউক্রেনীয় শস্যের অবৈধ বাণিজ্য এই সম্পর্ককে ক্ষুণ্ণ করা উচিত নয়।’

আগের একটি জাহাজ হাইফাতে চুরি করা পণ্য খালাস করার পর ইউক্রেনের বৈধ দাবির বিষয়ে ইসরায়েলের যথাযথ সাড়া না দেওয়াটা সত্যিই বোধগম্য নয় বলে তিনি উল্লেখ করেন। হাইফাতে এমন আরও একটি জাহাজ এসে পৌঁছেছে বলেও নিশ্চিত করেন সিবিহা।

এদিকে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ইউক্রেনের এই দাবিকে স্রেফ ‘অভিযোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এসব অভিযোগ প্রমাণের জন্য এখনো কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘প্রিয় মন্ত্রী, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক কখনো টুইটার বা গণমাধ্যমের মাধ্যমে পরিচালিত হয় না।’

সার আরও জানান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হওয়ার আগে ইউক্রেন আইনি সহায়তার জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সব ইসরায়েলি কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করবে।’

মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইফা বন্দরে নোঙর করা জাহাজটি থেকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে আনা শস্যগুলো ইসরায়েল বাজেয়াপ্ত করবে বলে তারা প্রত্যাশা করছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, তারা ‘অবিনস্ক’ নামের ওই জাহাজের বন্দরে প্রবেশ এবং এর মাধ্যমে গম পরিবহনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই শস্য ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে আনা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, গত ২৩ মার্চ কিয়েভ জাহাজটি সম্পর্কে এবং এর কার্গোর সম্ভাব্য উৎস নিয়ে ইসরায়েলকে অবহিত করেছিল। এ ধরনের পণ্যের আমদানি কার্যক্রম অগ্রহণযোগ্য বলেও জানানো হয়েছিল।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, রোববার সকালে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে শস্য বহনকারী আরেকটি জাহাজ হাইফায় পৌঁছায় এবং সেটি বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.