যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ল ৫৫ হাজার একর এলাকা, ১২০টি বাড়ি ছাই
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২০টি বসতবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি প্রায় ৫৫ হাজার ১৪০ একর বা ২২ হাজার ৩১৪ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার জানা যায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসে।

ফক্স ফাইভ আটলান্টা জানিয়েছে, দক্ষিণ জর্জিয়ার ক্লিঞ্চ ও ব্র্যান্টলি কাউন্টিতে ছড়িয়ে পড়া এই আগুন অঙ্গরাজ্যটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুনে অন্তত ১২০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রোববার রাতে বিক্ষিপ্ত বজ্রপাতসহ বৃষ্টি হওয়ায় আগুনের তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমলেও তা পুরোপুরি নেভানোর জন্য যথেষ্ট ছিল না।
দাবানলের কারণে শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তারা ব্র্যান্টলি ও ব্রান্সউইকের সেলডেন পার্কের জরুরি আশ্রয়কেন্দ্র বা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য সোমবার কিছু পরিবারকে নির্দিষ্ট এলাকায় পুলিশি পাহারায় ফিরিয়ে নেওয়া হয়। তবে অনেকেই তাদের ঘরবাড়ি অক্ষত আছে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্লিঞ্চ কাউন্টির পাইনল্যান্ড এলাকার আগুনে ৩২ হাজার ৫৪০ একর এলাকা পুড়ে গেছে। সেখানকার মাত্র ২৩ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখনও প্রায় দুই ডজন বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে ব্র্যান্টলি কাউন্টির হাইওয়ে ৮২ এলাকার দাবানলে ২১ হাজার ৬০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। সেখানে মাত্র ৬ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আরও ৩৫০টির বেশি বাড়ি হুমকির মুখে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে হোয়াইট কাউন্টি ও প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মীসহ ৪১০ জনের বেশি সদস্য কাজ করছেন। আটটি হেলিকপ্টার, ২৫টি ইঞ্জিন এবং ২০টি বুলডোজার ব্যবহার করে আগুন ছড়িয়ে পড়া রোধ করার সর্বাত্মক চেষ্টা চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.