পশ্চিম তীরে সহিংসতা: অবিলম্বে ইসরায়েলের জবাবদিহিতা চাইল যুক্তরাজ্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারদের ক্রমবর্ধমান ও বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় তা শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নষ্ট করছে বলে সতর্ক করেছে দেশটি। মঙ্গলবার এক অধিবেশনে এই উদ্বেগের কথা তুলে ধরা হয়।

নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ চার্জ ডি’অ্যাফেয়ার্স জেমস কারিউকি বক্তব্য রাখেন। তিনি জানান, লন্ডন বসতি স্থাপনকারীদের এমন জঘন্য সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এর জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বলে উল্লেখ করেন কারিউকি। এ সময় তিনি সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ উচ্ছেদের ক্রমবর্ধমান ঘটনাগুলোর কথা তুলে ধরেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী তিনি জানান, চলতি বছরের প্রথম কয়েক মাসেই ইসরায়েলি বাহিনী এবং দখলদাররা ৩৩ জন ফিলিস্তিনিকে বর্বরোচিতভাবে হত্যা এবং ৭৯০ জনকে আহত করেছে।
তিনি বলেন, ‘শুধু নিন্দাই যথেষ্ট নয়।’ ফিলিস্তিনিদের ওপর হামলা প্রতিরোধে ইসরায়েলি কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন এই ব্রিটিশ কূটনীতিক।
তিনি আরও জানান, ইসরায়েল সরকার কিছু ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত শুরু করলেও পূর্ববর্তী ঘটনাগুলোর জবাবদিহিতায় মারাত্মক ঘাটতি রয়েছে।
কারিউকি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের গতি ‘নজিরবিহীন’, যার পাশাপাশি ইসরায়েল কঠোর অর্থনৈতিক বিধিনিষেধও আরোপ করেছে।
তিনি বলেন, ‘এসব অবশ্যই বন্ধ করতে হবে।’ এমন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত শরতে উত্থাপিত এবং নভেম্বরে নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত ২০ দফা পরিকল্পনা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাব্যতাকে ক্ষুণ্ন করে বলে জোর দেন তিনি।
পশ্চিম তীরের বাইরে গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে জানান তিনি। সেখানে ত্রাণ সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি এবং মানবিক কার্যক্রমে ক্রমবর্ধমান বিধিনিষেধের কথা তুলে ধরেন কারিউকি।
জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানান, গত তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে গাজায় ত্রাণ প্রবেশ ৩৭ শতাংশ কমেছে। এটি আন্তর্জাতিকভাবে সমর্থিত পরিকল্পনার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।
তিনি বলেন, ‘ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সংস্থা) এবং অন্যান্য মানবিক অংশীদারসহ জাতিসংঘকে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, যেখানে অবাধ প্রবেশাধিকার ও সচল ক্রসিং নিশ্চিত করতে হবে।’
কারিউকি জোর দিয়ে বলেন, বর্তমান বিধিনিষেধগুলো ‘অগ্রহণযোগ্য’। তিনি বলেন, ‘অপরিহার্য এবং জীবন রক্ষাকারী পরিষেবাগুলো বজায় রাখতে ইসরায়েলকে অবশ্যই অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় সামগ্রী এবং জ্বালানি প্রবেশের অনুমতি দিতে হবে।’
পরিশেষে তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে এগিয়ে যাওয়ার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে সব পক্ষকে সাহস প্রদর্শন এবং সৎ উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.