আপনি পড়ছেন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ; চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এ দফায় রাজ্যের সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে।

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু
ছবি- সংগৃহীত

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃত্বাধীন বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আম জনতা উন্নয়ন পার্টি। তবে বেশিরভাগ আসনেই মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে হবে।

দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ভবানীপুর), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), অরূপ বিশ্বাস (টালিগঞ্জ), শশী পাঁজা (শ্যামপুকুর), ইন্দ্রনীল সেন (চন্দননগর), চন্দ্রিমা ভট্টাচার্য (উত্তর দমদম), শোভন দেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ), সুজিত বসু (বিধাননগর), রথীন ঘোষ (মধ্যমগ্রাম) প্রমুখ।

বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী (ভবানীপুর), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), রূপা গাঙ্গুলী (সোনারপুর দক্ষিণ), রুদ্রনীল ঘোষ (শ্যামপুর), পাপিয়া অধিকারী (টালিগঞ্জ), শর্বরী মুখার্জীসহ (যাদবপুর) আরও অনেকে। এ দফায় ভাঙড় আসনে পীরজাদা নওশাদ সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ হবে।

প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যে দায়িত্ব পালন করছে ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে। দ্বিতীয় দফায় মোট ভোটার প্রায় ৩ কোটি ২১ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। ৪১ হাজার ১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা।

২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ কেন্দ্রে ভোট নেওয়া হয়। সেদিনের মতো শেষ দফার ভোটও নির্বিঘ্নে সম্পন্ন করা কমিশনের কাছে চ্যালেঞ্জের। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন না সরকার পরিবর্তন হবে,তা জানা যাবে ৪ মে।

এদিকে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগের দিন ভোটাধিকার ফিরে পেয়েছেন প্রায় দেড় সহস্রাধিক মানুষ। যদিও নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন, এমন কেউ কেউ ভোটার তালিকায় নাম না থাকার কথা বলছেন। ভারতের শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে প্রকাশ হয় অতিরিক্ত ভোটার তালিকা।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল মঙ্গলবার জানান, আপিলেট ট্রাইবুনালের সিদ্ধান্তের পর তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৪৬৮ জন ভোটার। তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার ভোটপ্রয়োগ করতে পারবেন।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় অন্তর্ভুক্ত সেই সব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু আপিলেট ট্রাইবুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। এই তালিকা থেকে এখনো বাদ পড়েছে ছয় জনের নাম।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.