আপনি পড়ছেন

ইসরায়েলের দখলদারিত্বের অবসান ছাড়া গাজা উপত্যকার পুনর্গঠন সফল হতে পারে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। একই সঙ্গে পুনর্গঠন প্রচেষ্টাকে মানবাধিকার এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ওপর ভিত্তি করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তারা।

জাতিসংঘ: দখলদারিত্বের অবসান ছাড়া গাজার পুনর্গঠন অসম্ভব
গাজার সাম্প্রতিক ছবি

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা এ কথা জানান।

এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন, ‘পুনর্গঠনের যেকোনো বাস্তব সম্ভাবনা সফল করতে হলে অবশ্যই দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও বৈষম্য বন্ধ করতে হবে।’

গাজার দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা নিরূপণ প্রতিবেদনের বরাত দিয়ে তারা জানান, উপত্যকাটিতে তিন লাখ ৭১ হাজারের বেশি আবাসন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশেরও বেশি মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে। এর পুনর্গঠনে ৭১ বিলিয়ন ডলারেরও বেশি প্রয়োজন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘উপাত্তগুলো একটি কাঠামোগত বৈষম্যের ধরন নিশ্চিত করে, যা পুনর্গঠন প্রচেষ্টার মাধ্যমে পুনরায় তৈরি করার পরিবর্তে জরুরিভিত্তিতে সংশোধন করতে হবে।’

তারা সতর্ক করে জানান, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্করা এখানে অসম কষ্টের সম্মুখীন হচ্ছেন।

বিশেষজ্ঞরা আরও জানান, আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পুনর্গঠন প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে।

পুনর্গঠন প্রক্রিয়ার পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে তারা জানান, কে এই কার্যক্রম তদারকি করবে তা মূল্যায়নে উল্লেখ করা হয়নি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, গাজা পুনর্গঠনের মূল্যায়নে মানবাধিকারের নীতিগুলো যথেষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা সতর্ক করে বলেন, শুধু আর্থিক চাহিদা এবং অবকাঠামোর ওপর জোর দিলে আবাসন কেবল আশ্রয়ে পরিণত হতে পারে। এতে মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে না।

তারা জানান, দুর্বল গোষ্ঠীগুলোকে রক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা না থাকলে পুনর্গঠন কেবল লাভের প্রতিযোগিতায় পরিণত হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, ‘পুনর্গঠন মানে শুধু অবকাঠামো পুনর্নির্মাণ নয়, এটি অধিকার, মর্যাদা এবং সমতা পুনরুদ্ধারেরও বিষয়।’

গাজার পুনর্গঠনে মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রাখতে রাষ্ট্র ও দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় এটি অবিচারকে আরও সুসংহত করবে এবং ফিলিস্তিনিদের প্রজন্ম থেকে প্রজন্মের কষ্টকে দীর্ঘায়িত করবে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.