তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: চমক দেখাতে পারে থালাপতির দল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচনে অভিনেতা থালাপতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তাদের প্রথম লড়াইয়েই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। ভোটগ্রহণের পর অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামক প্রতিষ্ঠানের বুথফেরত জরিপ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যেমের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের ফল যদি বাস্তবে মিলে যায়, তাহলে টিভিকে ফলাফলে শক্তিশালী অবস্থান তৈরি করে ক্ষমতাসীন ডিএমকে (ডিএমকে) ও তাদের জোটকে বড় ধাক্কা দিতে পারে। বুথফেরত জরিপের সর্বনিম্ন সীমা অনুযায়ী ৯৮টি আসন পেলেও, তামিলাগা ভেট্রি কাজাগামের এই অর্জন অসাধারণ হবে। এমনটা হলে দক্ষিণের এই রাজ্য নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করবে।
অন্যান্য বুথফেরত জরিপেও থালাপতির দলের জন্য মোটামুটি ভালো আসন পাওয়ার কথা বলা হয়েছে। পিপলস পালসের জরিপ বলছে, ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম-ডিএমকে ও তাদের মিত্ররা ১২৫ থেকে ১৪৫টি আসন পেতে পারে। অলইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) ও তাদের জোট পেতে পারে ৬৫ থেকে ৮০টি আসন।
পিপলস ইনসাইটের জরিপ বলছে, ডিএমকে ও তাদের মিত্ররা ১২০ থেকে ১৪০টি পেতে পারে আসন। এআইএডিএমকে ও তাদের জোট পেতে পারে ৬০ থেকে ৭০টি আসন। প্রজা পোল বলছে, ডিএমকে ও তাদের জোট ১৪৮ থেকে ১৬৮টি আসন পেতে পারে। এআইএডিএমকে ও তাদের মিত্ররা পেতে পারে ৬১ থেকে ৮১টি আসন। টিভিকে মাত্র ১ থেকে ৯টি আসন পেতে পারে।
পি–মার্কের হিসাবে, ডিএমকে ও তাদের মিত্ররা ১২৫ থেকে ১৪৫টি আসন পেতে পারে। এআইএডিএমকে ও তাদের জোট ৬৫ থেকে ৮৫টি আসন এবং থালাপতির টিভিকে পেতে পারে ১৬ থেকে ২৬টি আসন।
ম্যাট্রাইজের পূর্বাভাস বলছে, ডিএমকে ও তাদের জোট পেতে পারে ১২২ থেকে ১৩২টি আসন; এআইএডিএমকে ও তাদের মিত্ররা পেতে পারে ৮৭ থেকে ১০০টি আসন; টিভিকে পেতে পারে ১০ থেকে ১২টি আসন।
কামাখ্যা অ্যানালিটিকস জানিয়েছে, ডিএমকে ও তাদের জোট ৭৮ থেকে ৯৫টি আসন পেতে পারে। এআইএডিএমকে ও তাদের মিত্ররা পেতে পারে ৬৮ থেকে ৮৪টি আসন; আর টিভিকে ও তাদের জোট পেতে পারে ৬৭ থেকে ৮১টি আসন।
জেভিসির মতে, ডিএমকে ও তাদের জোট ৭৫ থেকে ৯৫টি আসন পেতে পারে; এআইএডিএমকে ও তাদের জোট পেতে পারে ১২৮ থেকে ১৪৭টি আসন; টিভিকে পেতে পারে ৮ থেকে ১৫টি আসন।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মধ্যে। এসপিএ জোটে রয়েছে কংগ্রেস, ডিএমডিকে এবং ভিসিকে। এনডিএ জোটে রয়েছে বিজেপি এবং পিএমকে।
তামিলনাড়ুর অনেক অঞ্চলে ভোটদানের হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটার উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ২৪ শতাংশ। বিধানসভার ২৩৪টি আসনেই ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আগামী সোমবার ভোট গণনা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.