হারেৎজ: গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর ইসরায়েলি চেষ্টা ব্যর্থ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টা। দুই বছর ধরে চলা ধ্বংসযজ্ঞের পর এই পরিকল্পনা এগোতে পারেনি বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

ইসরায়েল ফিলিস্তিনিদের এই স্থানান্তরকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ হিসেবে আখ্যায়িত করে আসছে। গাজায় তাদের নৃশংস হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন। সেইসঙ্গে অবকাঠামোর ব্যাপক ধ্বংসসাধন করা হয়েছে। উপত্যকাটির ওপর কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরায়েল, যার ফলে সেখানকার জীবনযাত্রার মান চরম অবনতি হয়েছে এবং পুরো জনগোষ্ঠী অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার জন্য নেতানিয়াহু তার উপদেষ্টা ক্যারোলিন গ্লিককে দায়িত্ব দিয়েছিলেন। সংবাদমাধ্যমটির তথ্যমতে, গাজার বাসিন্দাদের স্থানান্তরের ব্যবস্থা করতে গ্লিক সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ড এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে তিনি সফল হননি।
হারেৎজ একটি বাহ্যিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘গাজা রিভিয়েরা’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্লিক ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছেও এ সংক্রান্ত ধারণা উপস্থাপন করেছিলেন।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি ঘোষিত ওই প্রস্তাবে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় অভিবাসন’-এর নামে তৃতীয় কোনো দেশে সরিয়ে গাজাকে একটি উচ্চমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার কথা বলা হয়েছে। এই প্রশাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে যুক্তরাষ্ট্র।
হারেৎজ জানায়, গত বছরের শুরুর দিকের একটি কূটনৈতিক বার্তার অংশবিশেষ তারা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, গ্লিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের মাধ্যমে ট্রাম্পের গাজা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচয় দেন গ্লিক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের ঠিক আগে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
সংবাদমাধ্যমটির মতে, গ্লিকের সরকারি দায়িত্বগুলো প্রকাশ্যে প্রকাশ করা হয়নি এবং তিনি এখনও গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে যুক্ত আছেন কি না, তা অস্পষ্ট। এই প্রতিবেদনের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় বা গ্লিক কোনো মন্তব্য করেনি।
গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের ইসরায়েলি এই পরিকল্পনা আরব বিশ্বসহ বিশ্বের অনেক দেশ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ২০০৭ সাল থেকে গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধে বাড়িঘর ধ্বংস হওয়ায় উপত্যকাটির প্রায় ২৪ লাখ মানুষের মধ্যে ১৫ লাখই এখন আশ্রয়হীন।
২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া দুই বছরের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি চুক্তি অর্জিত হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে এবং গাজায় খাবার, ওষুধ ও আশ্রয়ের সরঞ্জাম প্রবেশের ওপর বিধিনিষেধ বজায় রেখেছে। এর ফলে সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠী চরম মানবিক সংকটের মুখে পড়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। এছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলারও মুখোমুখি হচ্ছে ইসরায়েল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.