আপনি পড়ছেন

ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে লুণ্ঠিত শস্যবাহী একটি রুশ জাহাজ ফিরিয়ে দিয়ে কিয়েভের সঙ্গে চলমান বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে ইসরায়েল। এর আগে জাহাজটি আটক করার জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছিল ইউক্রেন। গত বৃহস্পতিবার ইসরায়েল এই উদ্যোগ নেয়।

‘চুরি করা শস্য’বাহী জাহাজ ফিরিয়ে দিয়ে ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা ইসরায়েলের
ইউক্রেন ও ইসরায়েলের পতাকা

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহারোনোথ এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইসরায়েল গ্রেইন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শস্য আমদানিকারক প্রতিষ্ঠান ‘তান্তজিফের’ একটি রুশ কার্গো জাহাজ গ্রহণে অস্বীকৃতি জানাতে বাধ্য হয়েছে। কিয়েভ ইসরায়েলকে জানিয়েছিল যে, দখলকৃত এলাকা থেকে ইউক্রেনের লুণ্ঠিত শস্য নিয়ে জাহাজটি হাইফা বন্দরের দিকে যাচ্ছে এবং তারা এটিকে আটক করার অনুরোধ করেছিল।

অ্যাসোসিয়েশনের মতে, গমের চালানের ওই রুশ সরবরাহকারী এখন শস্য খালাসের জন্য অন্য কোনো গন্তব্য খুঁজতে বাধ্য হবে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, কিয়েভের অনুরোধের পরিপ্রেক্ষিতে শস্য চোরাচালানের সন্দেহে থাকা ওই রুশ জাহাজটিকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। রোববার হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল চলতি বছর ইউক্রেনের ভূখণ্ড থেকে চুরি হওয়া শস্যবাহী অন্তত চারটি রুশ জাহাজ গ্রহণ ও খালাস করেছে।

ইসরায়েল ওই রুশ শস্যবাহী জাহাজ গ্রহণ করার পর গত সোমবার সন্ধ্যায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কিকে তলব করে তিরস্কার করেন।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিবিহা বলেন, ‘প্যানরমিটিস নামের ওই জাহাজের বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক ও আইনি মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে।’ তিনি আরও বলেন, ‘চলমান তদন্তের অংশ হিসেবে জাহাজটিকে গ্রেপ্তার করতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি প্রাসঙ্গিক অনুরোধ জমা দিয়েছে।’

সিবিহা বলেন, ‘আন্তর্জাতিক আইন ও ইউক্রেনের আইন লঙ্ঘন করে ইউক্রেনের সাময়িকভাবে দখলকৃত অঞ্চলের একটি বন্ধ বন্দর থেকে অবৈধভাবে পরিবহনকৃত শস্যের কার্গো বহন করার সন্দেহ করা হচ্ছে জাহাজটির বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো টুইটার কূটনীতি নয়, বরং আন্তর্জাতিক আইনি সহায়তার জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আইনি ও কূটনৈতিক অনুরোধ, যার একটি উত্তর প্রয়োজন। আমরা আশা করি ইসরায়েলি পক্ষ আবেগপূর্ণ বিবৃতি দিয়ে সাড়া দেওয়ার বদলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যারা সরাসরি এই শস্য পরিবহন করছে এবং যারা এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে লাভবান হচ্ছে, তাদের উভয়কে লক্ষ্য করে তারা নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তুত করছেন।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক্সে তার ইউক্রেনীয় প্রতিপক্ষের কথার কড়া জবাব দিয়েছেন। বিস্তারিত কোনো তথ্য উল্লেখ না করে তিনি বলেন, ‘টুইট করার আগে একটি আইনি অনুরোধ জমা দেওয়া হবে বলে আশা করা যায়, তবে আপনি নিজের স্বার্থে অন্য পথ বেছে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অবশেষে, গত গভীর রাতে অনুরোধটি জমা দেওয়া হয়েছে এবং এখন আপনি আরেকটি টুইট করে এর অনুসরণ করছেন। অনুরোধটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখছে।’

জাহাজটি যে ইসরায়েলে পৌঁছেছে তার পরোক্ষ স্বীকৃতি দিয়ে সার বলেন, ‘জাহাজটি এখনো বন্দরে প্রবেশ করেনি এবং এর নথিপত্র জমা দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের দাবিগুলো যাচাই করতে পারছি না। এছাড়া এই মুহূর্ত পর্যন্ত কিয়েভ কোনো আইনি সহায়তার অনুরোধ জমা দেয়নি, বরং টুইটের ওপর নির্ভর করেছে এবং ইউক্রেন সরকার তাদের দাবির পক্ষে কোনো প্রমাণও সরবরাহ করেনি।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া। তাদের দাবি, কিয়েভকে পশ্চিমা সামরিক জোটে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে কিয়েভ এই শর্তটিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.