আপনি পড়ছেন

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি হিসেবে স্থানান্তর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এদিকে  সু চির ছেলে কিম অ্যারিস বলেছেন, মা বেঁচে আছেন কি না, তারও প্রমাণ নেই। খবর বিবিসির

কারাবাস থেকে ফের গৃহবন্দি সু চি, বেঁচে থাকা নিয়ে ছেলের সন্দেহ
অং সান সু চি

গত শুক্রবার সু চির আইনজীবী বলেছিলেন, মিয়ানমার সরকার তার মক্কেলের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে সু চি তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং। ৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি সামরিক কারাগারে বন্দি ছিলেন বলে ধারণা করা হচ্ছিল। ওই সময় থেকে জান্তা সরকারকে নেতৃত্ব দিচ্ছিলেন হ্লাইং। গত ৩ এপ্রিল তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন সুষ্ঠু ছিল না।

এক বিবৃতিতে মিন অং হ্লাইং বলেন, সু চির অবশিষ্ট সাজা নির্ধারিত বাসস্থানে কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দুই সামরিক কর্মকর্তার সঙ্গে তার একটি ছবিও প্রকাশ হয়েছে।

এই ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন না সু চির ছেলে কিম অ্যারিস। তিনি বিবিসিকে বলেন, মা বেঁচে আছেন কি না, তার প্রমাণ নেই। প্রকাশিত ছবিকে তিনি ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। কারণ, এই ছবি ২০২২ সালে তোলা।

অ্যারিস বলেন, ‘আশা করি এটা সত্যি। কিন্তু তাকে (কারাগার থেকে) সরিয়ে নেওয়া হয়েছে— এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। যতক্ষণ না আমি তার সঙ্গে কথা বলতে পারছি বা কেউ স্বাধীনভাবে তার অবস্থান ও শারীরিক অবস্থা যাচাই করতে পারছেন, ততক্ষণ কিছুই বিশ্বাস করব না।’

সেনা অভ্যুত্থানের দিন গ্রেপ্তার হওয়ার পর থেকে সু চি সম্পর্কে প্রায় কিছুই জানা যায়নি। আইনজীবীরা তিন বছরেরও বেশি সময় তার সঙ্গে দেখা করতে পারেননি। পরিবারের সঙ্গে যোগাযোগ নেই দুই বছরেরও বেশি সময়। গৃহবন্দি হিসেবে স্থানান্তরের ঘোষণার আগপর্যন্ত তার স্বাস্থ্য ও জীবনযাপন সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না। সু চির আইনজীবীরাও বলছেন, গৃহবন্দি করার বিষয়ে তাদের সরাসরি কিছু জানানো হয়নি।

২০২১ সালের মে মাসে একটি আদালতে সু চিকে শেষ দেখা গিয়েছিল। সেনাবাহিনীর করা একাধিক মামলার শুনানিতে তাকে উপস্থিত করা হয়েছে। মামলাগুলোকে ব্যাপকভাবে সাজানো বলে ধারণা করা হয়। এর পর থেকে তার ৩৩ বছরের সাজা কমানো হয়েছে কয়েক দফায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.