পূর্ব জেরুজালেমে নানকে লাঞ্ছিত করার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পূর্ব জেরুজালেমে এক নান বা সন্ন্যাসিনীর ওপর বর্ণবাদী হামলার অভিযোগে এক ইসরায়েলি দখলদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ওই নানের ওপর হামলার ঘটনাটি ঘটে এবং পরে পুলিশ অভিযোগ পেয়ে ৩৬ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। বুধবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাপক তল্লাশির পর পুলিশ কর্মকর্তারা ৩৬ বছর বয়সী ওই সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তার করেছেন।’
পুলিশ আরও জানায়, বর্ণবাদমূলক হামলার সন্দেহে ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তির রিমান্ড বাড়ানোর জন্য বুধবার জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করার কথা রয়েছে পুলিশের। এদিকে পুলিশের প্রকাশ করা একটি ছবিতে ওই নানের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ওই নান ফ্রেঞ্চ বিবলিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল স্কুলে কাজ করেন। তবে তার পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, পূর্ব জেরুজালেমের বিভিন্ন গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ধর্মযাজক ও নান সেবা দিয়ে থাকেন।
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত এই শহরে খ্রিষ্টান ও মুসলিম ধর্মযাজকদের ওপর ইসরায়েলিদের হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থাপনাতেও নিয়মিত হামলা চালানো হচ্ছে। এসব বর্বরোচিত হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পূর্ব জেরুজালেমের গির্জাগুলো বারবার ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের শত শত বসতিতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি দখলদার বসবাস করে। এর মধ্যে পূর্ব জেরুজালেমেই রয়েছে প্রায় আড়াই লাখ দখলদার, যারা প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং দখলদারদের নৃশংস হামলায় ১ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ১২ হাজার মানুষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.