আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের সংবাদ পরিবেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি সিএনএনকে ‘বোকা’ আখ্যা দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে দাবি করেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কভারেজ নিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন রাষ্ট্রদ্রোহী, সিএনএন বোকা
ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দিয়েছেন। ওই দিন তিনি কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বাড়ানোর বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। একই সঙ্গে তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে ডেমোক্র্যাটদের প্রচেষ্টারও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আর প্রতিদিন আমি পড়ি সামরিক দিক থেকে তারা কতটা ভালো করছে। তাদের আর কিছু অবশিষ্ট নেই, তারা শেষ। অথচ আমি নিউইয়র্ক টাইমসে পড়ি, বোকা সিএনএনে দেখি—যেটি আমি কেবল এ কারণে দেখি, কারণ আপনাকে শত্রুদের সম্পর্কেও একটু খোঁজখবর রাখতে হবে।’

ট্রাম্প আরও জানান, এই দুটি সংবাদমাধ্যমের কভারেজ এমন ইঙ্গিত দিচ্ছে যেন ইরান যুদ্ধে জয়ী হচ্ছে।

তিনি বলেন, ‘আপনি যদি নিউইয়র্ক টাইমস পড়েন—আমার মতে, এটি আসলে রাষ্ট্রদ্রোহী। আপনি এদের কয়েকজন কলামিস্টের লেখা পড়তে পারেন, তবে সবকিছুই শুরু হয় ওপর থেকে। এটি একটি ভয়ংকর বিষয়।’

এসব নিয়ে তিনি মাথা ঘামান না উল্লেখ করে বলেন, ‘সবাই আসল সত্য জানে। আমরা দেশটিকে ধ্বংস করে দিচ্ছি।’

এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড দাবি করেছিল, ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের আধিপত্য হারাচ্ছে। তারা যুক্তি দেখিয়েছিল, কৌশলগত অর্জনগুলো সামগ্রিক বিজয়ে রূপান্তরিত হয়নি, যা হয়তো ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.