যুক্তরাষ্ট্রের টেলিকম নীতির তীব্র বিরোধিতা চীনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিদেশি টেলিকম সার্টিফিকেশন সংস্থাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিয়ন্ত্রক পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এই পদক্ষেপের কারণে বিশ্ব বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে বলে শুক্রবার সতর্ক করেছে দেশটি।

গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বীকৃতি চুক্তি নেই, সেসব দেশের পরীক্ষা ও সার্টিফিকেশন সংস্থার অনুমোদন বাতিল করার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) পরিকল্পনাটি বৈষম্যমূলক এবং এর কোনো বাস্তবিক ভিত্তি নেই।
ওই মুখপাত্র বলেন, ‘এফসিসি প্রযুক্তিগত নিরপেক্ষতার জায়গা থেকে সরে এসেছে এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অতিরঞ্জিত করছে। তারা প্রায়শই কোনো বাস্তবিক ভিত্তি ছাড়াই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে তারা চীনসহ অন্যান্য দেশের কোম্পানি ও পণ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে, যা চীন এবং অন্যান্য বাণিজ্য অংশীদারের স্বার্থের জন্য ক্ষতিকর।’
বেইজিং সতর্ক করে জানিয়েছে, তালিকাভুক্ত সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে টেলিকম ব্যবসা পরিচালনা করতে না দেওয়াসহ প্রস্তাবিত এসব বিধিনিষেধ আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের পাশাপাশি মার্কিন শিল্প ও ভোক্তাদেরও ক্ষতি করতে পারে।
যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ভুল চর্চা আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। এছাড়া এসব ব্যবস্থা কার্যকর করা হলে নিজেদের কোম্পানির বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটি।
আগামী মে মাসের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। এর আগে উভয় পক্ষই নিজেদের সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে বাণিজ্য উত্তেজনা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ এবং গভীর সহযোগিতার বিষয়ে বৃহস্পতিবার চীন ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন অর্থনৈতিক কর্মকর্তা এবং বাণিজ্য আলোচকদের আহ্বানের ঠিক একদিন পরই চীনের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আলোচনা করেছেন চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেং।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.