সম্ভাব্য শান্তিচুক্তির আশায় ঊর্ধ্বমুখী সোনার বাজার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আলোচনার মাধ্যমে ইরান সংঘাত শেষ হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে সোনার দাম আবার ঘুরে দাঁড়িয়েছে। তেহরান আলোচনার জন্য নতুন প্রস্তাব দিয়েছে এমন খবরের পর মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমে আসায় শুক্রবার সোনার দাম বৃদ্ধি পায়। এর আগে দিনের শুরুতে সোনার দাম ১ শতাংশেরও বেশি কমে গিয়েছিল।

স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪,৬৩৬ দশমিক ৭২ ডলারে পৌঁছায়। তবে এর আগে সেশনের শুরুতে দাম কমে ৪,৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমেছিল। তারপরও সপ্তাহ শেষে সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে, জুনে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪,৬৪৯ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
কিটকো মেটালস-এর জ্যেষ্ঠ বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ‘সম্ভাব্য শান্তির পথে অগ্রগতি এবং ইরানের পুনরায় আলোচনার ইঙ্গিত সম্ভবত বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়িয়েছে, মার্কিন ডলার সূচকের ওপর চাপ ফেলেছে এবং সোনার বাজারকে ঊর্ধ্বমুখী করেছে।’
অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে, যার ফলে অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য সোনা কেনা সস্তা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তেহরান তাদের সর্বশেষ প্রস্তাবটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে।
এই খবরের পর তেলের দাম কমেছে। তবে জ্বালানির দাম বাড়ার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক শ্লথগতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা এখনও বজায় রয়েছে। খরচ বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময়ের জন্য বেশি রাখতে পারে। এর ফলে বিনিয়োগকারীরা ট্রেজারি ইয়েল্ডের মতো বিকল্প দিকে ঝুঁকছেন, যা সোনার মতো সম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
চলতি সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। এর ফলে এ বছর সুদের হার কমার যে প্রত্যাশা বাজারে ছিল, তা বাতিল হয়ে গেছে। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তায় সোনা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও, ফেব্রুয়ারির শেষের দিকে ইরান সংঘাত শুরুর পর থেকে এর দাম কমেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম আউন্সপ্রতি ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, ‘টানা ষষ্ঠ বছরের মতো বাজারে ঘাটতি, মজুত কমে আসা এবং সৌর ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে দৃঢ় চাহিদার কারণে রুপার দীর্ঘমেয়াদী সম্ভাবনা এখনও ইতিবাচক রয়েছে।’
এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ২,০০২ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১,৫৩৭ দশমিক ১২ ডলার হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.