আপনি পড়ছেন

মে মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে চীন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেয় দেশটি। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি রাষ্ট্রদূত ফু চং এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করা চীনের জন্য একটি বড় সম্মান এবং আমরা অত্যন্ত দায়িত্বশীলতা ও গঠনমূলক মনোভাব নিয়ে আমাদের কর্তব্য পালন করব।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল চীন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

তিনি আরও বলেন, ‘আমরা পরিষদের সংহতি ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’

চীনের সভাপতিত্বকালে অগ্রাধিকারের তিনটি মূল স্তম্ভের কথা উল্লেখ করেন ফু চং। প্রথম অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো জাতিসংঘ সনদের কর্তৃত্ব এবং জাতিসংঘের ভূমিকাকে পুনরুজ্জীবিত করা।’

তিনি জানান, আগামী ২৬ মে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো সমুন্নত রাখা এবং জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করা শীর্ষক একটি উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কের আয়োজন করবে চীন।

দ্বিতীয় অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্য সমস্যার রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়া। ফু চং জানান, চীনের সভাপতিত্বে পরিষদ সিরিয়া ও লেবানন নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের আয়োজন করবে।

তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি এখনও গভীরভাবে উদ্বেগজনক এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তি ক্ষুণ্ন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা পরিষদকে অবশ্যই সংশ্লিষ্ট পক্ষগুলোকে, বিশেষ করে ইসরায়েলকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে, মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করতে, বসতি স্থাপন বন্ধ করতে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করার আহ্বান জানাতে হবে।’

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) মেয়াদ শেষ হওয়ার পর দক্ষিণ লেবানন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফু বলেন, লেবাননে যা ঘটছে তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘আমরা সত্যিই একটি কার্যকর যুদ্ধবিরতি দেখতে চাই এবং আমি মনে করি লেবাননে বোমাবর্ষণ বন্ধ করা ইসরায়েলের দায়িত্ব। ইউনিফিলের বিষয়ে আমাদের বিশ্বাস, লেবানন থেকে ইউনিফিল প্রত্যাহারের সিদ্ধান্তটি নতুন করে পুনর্বিবেচনা করা উচিত।’

চীনের তৃতীয় অগ্রাধিকার হবে আফ্রিকান দেশগুলোর স্থিতিশীলতা ও উন্নয়ন।

ইরানে চলমান যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অবৈধ যুদ্ধই এই পরিস্থিতির মূল কারণ। তিনি ইরানি জনগণ এবং প্রতিবেশী দেশগুলোর ব্যাপক ভোগান্তির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন।

ফু চং বলেন, ‘চীনের দৃষ্টিভঙ্গি হলো, আমাদের যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেওয়া প্রয়োজন। এটি আসলে উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। ইরানকে হরমুজ প্রণালীতে তাদের বিধিনিষেধ তুলে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।’

চীন ও ইরানের মধ্যে কোনো সামরিক সহযোগিতা নেই বলে জানান এই রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার অভিযোগ সম্পর্কে আমরা অবগত। ইরানি জনগণ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে।’

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) এবং দুই বছর মেয়াদে নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.