আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং ইরানি জাহাজ আটকের ঘটনাকে অত্যন্ত লাভজনক ব্যবসা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই অবরোধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের কার্গো ও তেল নিজেদের দখলে নিয়েছে।

ট্রাম্প: হরমুজ প্রণালীতে অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’
ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা কার্গো ও তেল দখলে নিয়েছি, যা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। কে ভেবেছিল, আমরা অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছি, তবে আমরা কোনো খেলা খেলছি না।’

হরমুজ প্রণালীতে অবরোধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালীকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং তারা এটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। তাই তারা এটি বন্ধ করে দেয় এবং তারপর আমি তাদের ওপর অবরোধ আরোপ করি।’

ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার বিষয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য বেশি ভালো হবে।’ তবে তিনি পরবর্তীতে উল্লেখ করেন যে, পরিস্থিতি এভাবে চলতে দেওয়া যায় না।

২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানে তেহরান এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এরপর পাকিস্তানের অনুরোধে নতুন কোনো সময়সীমা নির্ধারণ ছাড়াই একতরফাভাবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রশাসন একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। ১৩ এপ্রিল থেকে ওই জলপথে ইরানি নৌযান চলাচলের ওপর নৌ অবরোধ কার্যকর করে আসছে যুক্তরাষ্ট্র।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.