ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এই অস্ত্র চুক্তির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ২৪ লাখ ডলার। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলে, ‘প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা বাড়াবে এবং তাদের মাতৃভূমির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। এটি আঞ্চলিক হুমকি প্রতিরোধক হিসেবেও কাজ করবে।’ ইসরায়েলি সশস্ত্র বাহিনী খুব সহজেই এই সরঞ্জামগুলো নিজেদের ব্যবস্থায় যুক্ত করতে পারবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বিএই সিস্টেমস।
গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যায় মার্কিন সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া এই হামলায় নারী ও শিশুসহ ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়ই তা লঙ্ঘন করা হচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যে বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তুলেছেন। গাজায় ইসরায়েলের এই বর্বরোচিত যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ করেছেন তারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.