আপনি পড়ছেন

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালীতে দেশের উপকূলরেখা ঘিরে নতুন নৌ-বিধি ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যেই ইরানের নতুন নৌ-বিধি
হরমুজ প্রণালী, ফাইল ছবি

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘এই অঞ্চলের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলরেখার নিয়ন্ত্রণ নেবে আইআরজিসি নৌবাহিনী। এই জলভাগ হবে ইরানের জনগণের জীবিকা ও শক্তির উৎস এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির চাবিকাঠি।’

তবে নতুন এই নৌ-বিধির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল তেহরান। এরপর থেকেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এরপর পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। তবে এর জন্য নতুন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

গত ১৩ এপ্রিল থেকে এই জলপথে ইরানের সামুদ্রিক চলাচলকে লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.