বৈশ্বিক খাদ্য নিরাপত্তা হুমকিতে, সতর্ক করলো জাতিসংঘ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে হরমুজ প্রণালিতে নৌ চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ব খাদ্যব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর আল-জাজিরা।

সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও এক সাক্ষাৎকারে বলেন, আপাতত খাদ্যের দাম বাড়েনি, কারণ আগের মজুত পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে প্রণালীর স্বাভাবিক চলাচল দ্রুত পুনরুদ্ধার না হলে বছরের শেষ ভাগ এবং ২০২৭ সালের মধ্যে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার ঝুঁকি রয়েছে।
এফএওর কৃষি-খাদ্য অর্থনীতি বিভাগের পরিচালক ডেভিড ল্যাবোর্দে বলেন, বৈশ্বিক কৃষিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণের ২০ থেকে ৪৫ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এই সরবরাহ ব্যাহত হলে জ্বালানি ও সার বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে, যা শেষ পর্যন্ত খাদ্যদ্রব্যের দাম বাড়াবে।
বিশ্বে ব্যবহৃত ইউরিয়ার প্রায় অর্ধেকই উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি হয়, যা মূলত এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অনেক সার কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে বা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে কৃষকদের কম সার ব্যবহার করতে হবে অথবা উৎপাদন খরচ বাড়াতে হবে—যার প্রভাব সরাসরি খাদ্যদ্রব্যের দামে পড়বে।
তোরিও সতর্ক করে বলেন, এখনও খাদ্য সংকট তৈরি হয়নি, কারণ সরবরাহ রয়েছে। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।”তিনি জোর দিয়ে বলেন, শুধু যুদ্ধবিরতি নয়—নৌ চলাচল স্বাভাবিক হওয়াও জরুরি।
এদিকে দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ সময়মতো কৃষি উপকরণ না পেলে উৎপাদন কমে যাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে কার্যত নৌ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে এবং তেল-গ্যাসের দাম কয়েক দফা বেড়ে যায়।
যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার চেষ্টা হয়েছে, তবুও স্থায়ী যুদ্ধবিরতিতে এখনো কোনো অগ্রগতি হয়নি। বরং পরিস্থিতি আরও জটিল করে যুক্তরাষ্ট্র প্রণালীতে নৌ অবরোধ জোরদার করার পদক্ষেপ নিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.