গাজামুখী ত্রাণবাহী নৌবহর থেকে স্পেন ও ব্রাজিলের দুই নাগরিক আটক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে দুই অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আটক ব্যক্তিরা হলেন স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলা।

গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙা এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রান্স, স্পেন ও ইতালির বন্দর থেকে ৫০টিরও বেশি নৌযানের এই বহরটি যাত্রা শুরু করেছিল। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে নিয়ে যায়। যদিও নৌবহরটি থেকে আটক হওয়া বাকি প্রায় ১৭৫ জন অধিকারকর্মীকে পরবর্তীতে মুক্তি দিয়েছে ইসরায়েল, তবে আবু কেশেক ও আভিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আটক দুই ব্যক্তি ‘পপুলার কনফারেন্স ফর প্যালেস্টাইনিয়ানস অ্যাব্রড’ (পিসিপিএ) নামক একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। এই সংগঠনের সঙ্গে হামাসের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হলেও ইসরায়েলের পক্ষ থেকে এর সমর্থনে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। এর আগে গত জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পিসিপিএ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে গাজামুখী ত্রাণবাহী নৌবহর পাঠানোর ক্ষেত্রে এই সংস্থাটি ভূমিকা পালন করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবু কেশেক পিসিপিএ-এর একজন শীর্ষস্থানীয় সদস্য এবং আভিলাও এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলে অবস্থিত স্পেন ও ব্রাজিলের দূতাবাস কর্তৃপক্ষ নিজ নিজ দেশের আটক নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।
এদিকে এই আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্পেন ও ব্রাজিল। এক যৌথ বিবৃতিতে দেশ দুটি আন্তর্জাতিক জলসীমায় নৌবহর আটক এবং অধিকারকর্মীদের তুলে নেওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক সাক্ষাৎকারে আবু কেশেকের আটককে ‘অবৈধ’ হিসেবে বর্ণনা করে তার অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.