আপনি পড়ছেন

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। শনিবার এক বিবৃতিতে তারা ওয়াশিংটনের এমন আচরণকে ভণ্ডামি হিসেবে আখ্যা দিয়েছে। নিউইয়র্কে চলমান এনপিটি পর্যালোচনা সম্মেলন এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অচলাবস্থার মাঝেই এই অভিযোগ তুলল দেশটি।

ইরান: পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের আচরণ ভণ্ডামিপূর্ণ
ইরানের পতাকা

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন ওই বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের মালিক এবং এ ধরনের অস্ত্রের ১ নম্বর বিস্তারকারী দেশ। গত ৫৬ বছর ধরে তারা এনপিটির ১ ও ৬ নম্বর অনুচ্ছেদের অধীনে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণের বাধ্যবাধকতাগুলো সুস্পষ্টভাবে লঙ্ঘন করে আসছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এই জঘন্য ও ভণ্ডামিপূর্ণ আচরণের জন্য তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়।’

মিশনটি আরও বলেছে, ‘আইনগতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রার ওপর কোনো বিধিনিষেধ নেই, যতক্ষণ পর্যন্ত এটি আইএইএ-এর (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইরানের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।’

নিউইয়র্ক শহরে বর্তমানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির ১১তম পর্যালোচনা সম্মেলন চলছে। পারমাণবিক ঝুঁকি ও কৌশলগত প্রতিযোগিতা নিয়ে চরম উদ্বেগের মধ্যে এই সম্মেলনে কূটনীতিকরা একত্রিত হয়েছেন।

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার আলোচনা থমকে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মাঝেই এই বিবৃতিটি প্রকাশ পেল।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আলোচনা পরবর্তী সময়ের জন্য স্থগিত রেখে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সুরক্ষিত করবে। তিনি বলেন, ‘তারা হয় এটি আমাদের দিয়ে দেবে, অথবা আমরা এটি নিয়ে নেব।’

এদিকে গত বুধবার আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির কারণে সংস্থার যাচাইকরণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, গত বছরের ১৩ জুন পরিদর্শকদের ইরানের একটি নতুন ঘোষিত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কথা থাকলেও একই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শুরু হয়।

তিনি বলেন, ‘যেদিন হামলা শুরু হয় সেই ১৩ জুনই সেখানে প্রবেশের কথা ছিল।’ এ ছাড়া তিনি জানান, ওই পরিস্থিতির কারণে পরিদর্শন কার্যক্রম অসম্ভব হয়ে পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে পাকিস্তানের অনুরোধে নতুন কোনো সময়সীমা নির্ধারণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.