মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইতিবাচক সাড়া চায় কাতার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানে চলমান মধ্যস্থতার প্রতি ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসের সম্ভাবনা রয়েছে। রোববার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘সমুদ্রে চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত ও অকাট্য নীতি।’
এ ছাড়া হরমুজ প্রণালী বন্ধ করা বা এটিকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা সংকটকে আরও ঘনীভূত করবে এবং এই অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থকে বিপন্ন করবে বলেও সতর্ক করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা, সর্বশেষ অগ্রগতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান কূটনৈতিক তৎপরতা সম্পর্কে শেখ মোহাম্মদকে অবহিত করা হয়। এ ধরনের উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য সরবরাহ এবং বাজার ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি দেশটির প্রধানমন্ত্রীও, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিধান মেনে চলার ওপর জোর দেন। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় সমর্থন জোগাতে এই অঞ্চল ও এর জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও স্থায়ীভাবে যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন এবং তেহরান এমন কিছু চাইছে যা তিনি মেনে নিতে পারেন না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.