আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন উদ্যোগ চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই প্রকল্পের আওতায় প্রণালীটি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক সহায়তা দেওয়া হবে। রোববার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালী, ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল পুনরুদ্ধার করতে ৪ মে থেকে প্রজেক্ট ফ্রিডমকে সহায়তা দেওয়া শুরু করবে সেন্টকম বাহিনী। প্রণালীটি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা দিতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্রভিত্তিক ১০০টির বেশি উড়োজাহাজ, বহুমুখী চালকবিহীন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে সেন্টকম জানিয়েছে।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য এই প্রতিরক্ষামূলক মিশনে আমাদের সমর্থন অপরিহার্য।’

তবে রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই নতুন উদ্যোগে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে না। এক কর্মকর্তা জানান, ইরানের সামরিক বাহিনী যাতে প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে না পারে, সে জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো প্রয়োজনে কাছাকাছি অবস্থান করবে।

কর্মকর্তারা আরও জানান, মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ সামুদ্রিক পথের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনা করেছে, বিশেষ করে যেসব পথে ইরানের সামরিক বাহিনী মাইন পুঁতে রাখেনি।

রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার মধ্যপ্রাচ্যের সময় সকাল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে নিরপেক্ষ বিদেশি জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কাজ শুরু করবে। এই সংঘাতে জড়িয়ে পড়া দেশগুলোর প্রতি এটিকে একটি মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি।

এই উদ্যোগের নাম ‘প্রজেক্ট ফ্রিডম’ উল্লেখ করে ট্রাম্প জানান, আটকে পড়া অনেক জাহাজে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুত কমে আসছে, যা জাহাজের বড় ক্রুদের সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি।

হরমুজ প্রণালী ঘিরে চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে। এর ফলে গত দুই মাসে জ্বালানি, সার ও গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.