আপনি পড়ছেন

অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর ও দোকান ভাঙতে বাধ্য করেছে ইসরায়েলের পৌর কর্তৃপক্ষ। রোববার স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে ওই এলাকার বেশ কয়েকজন ফিলিস্তিনি বাসিন্দা নিজেদের সম্পত্তি গুঁড়িয়ে দিয়েছেন।

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়ি ও দোকান ভাঙতে বাধ্য করছে ইসরায়েল
ছবি - সংগৃহীত

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ তুলে উম্মে তুবা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল রউফ আবু তিরকে তার বাড়ি ভাঙতে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২০১৪ সালে নির্মিত প্রায় ১০০ বর্গমিটারের ওই বাড়িতে ৯ সদস্যের একটি পরিবার বসবাস করত। ওই বিবৃতিতে বলা হয়, পরিবারটিতে স্বামী-স্ত্রী, তাদের পাঁচ সন্তান এবং ওই ব্যক্তির বাবা-মা ছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে মোট ৪৫ হাজার শেকেল বা প্রায় ১২ হাজার ডলার জরিমানাও করেছে।

অন্য একটি ঘটনায় গভর্নরেট জানায়, আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ানের বুসতান এলাকায় নিজেদের দুটি দোকান ভাঙতে তারেক ও ফাদি আল-রাজাবি নামের দুই ভাইকে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আলাদাভাবে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সুর বাহের এলাকার আরেক বাসিন্দা মোহাম্মদ ওমর মাশাহারার বিরুদ্ধে ভবন নির্মাণের অনুমতি না থাকার অভিযোগ আনা হয়। পরে ইসরায়েলি পৌর কর্তৃপক্ষের নির্দেশে নিজের বাড়ি ভাঙার প্রস্তুতি হিসেবে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ২০১৮ সালে নির্মিত প্রায় ১১০ বর্গমিটার আয়তনের ওই বাড়িতে মাশাহারা, তার স্ত্রী ও তাদের চার সন্তান থাকতেন। তাকে ৭০ হাজার শেকেল বা প্রায় ২৪ হাজার ডলার জরিমানা করা হয় এবং এক মাস আগে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এরপর দুই দিন আগে তাকে অবিলম্বে বাড়ি ভাঙার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ি ভাঙার এই প্রবণতা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বাড়ি ভাঙলে বিপুল পরিমাণ জরিমানা দিতে হয়, যা এড়াতে ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি নিজেরাই ভাঙতে বাধ্য হচ্ছেন। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায়শই বাসিন্দাদের দুটি উপায় দেওয়া হয়। হয় তারা নিজেদের বাড়ি নিজেরা ভাঙবেন, নয়তো ইসরায়েলি কর্মীদের দিয়ে বাড়ি ভাঙার খরচ মেটাবেন।

ফিলিস্তিনি, ইসরায়েলি এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো জানায়, অধিকৃত এই শহরে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধ বসতি নির্মাণ সম্প্রসারণ করছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নির্মাণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। তবে ইসরায়েল পূর্ব ও পশ্চিম জেরুজালেমসহ পুরো শহরটিকেই নিজেদের রাজধানী বলে বিবেচনা করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.